রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত  ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা শাহজালাল মাজারের দানের টাকা ব্যাংকেই থাকবে: ডিসি শাহজালালের দানবাক্সে মিলল যেসব দেশের মুদ্রা দুই সন্তানকে নিয়ে জন্মদিনের প্রথম প্রহর উদযাপন পরীমণির মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা মাদরাসায় বলাৎকার বন্ধে সরকার কঠোর অবস্থানে : ধর্মমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানালেন প্রতিমন্ত্রী একের পর এক অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব : জামায়াত আমির হুতিদের হামলার পর ছয় মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম নিজের পা নিজেই কাটলেন ইউক্রেনীয় সেনা, ড্রোনে ঝুলে ফিরলেন মৃত্যুপুরী থেকে নাগরিকদের ঘরে তিন দিনের খাবার-পানি মজুতের পরামর্শ যুক্তরাজ্যের সিলেট সীমান্তে শিং মাছসহ জব্দ বিপুল পরিমাণ চো রা ই পণ্য বিএনপির সংস্কার চেয়ে শাহজালাল মাজারের দানবাক্সে চিঠি সিলেটে স্কুলছাত্রীর ভিডিও ভাইরাল, গ্রে ফ তা র শিহাব শাহজালাল মাজারের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিঠি সুনামগঞ্জে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে হ*ত্যা: প্রধান আ/সা/মি গ্রে*ফ*তা*র শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা চলছে সিলেটগামী বাস দু র্ঘ ট না য় প্রাণ গেল ২ জনের সিলেটের দক্ষিণ সুরমায় সেনা কল্যাণ সংস্থার নতুন মার্কেটে আমায়রা ফ্যাশনের উদ্বোধন কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নব-গঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত যুদ্ধবিধ্বস্ত এলাকার মতো বেহাল দশা হাদারপার-উপরগ্রামের সড়ক ও ব্রিজের, দুর্ঘটনার শঙ্কা
শাহজালাল মাজারের দানের টাকা ব্যাংকেই থাকবে: ডিসি

শাহজালাল মাজারের দানের টাকা ব্যাংকেই থাকবে: ডিসি

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থ ব্যবহারে নতুন নীতি এখনই কার্যকর হচ্ছে না। আপাতত আগের নিয়মে ব্যাংকে জমা থাকবে সব টাকা।

তিনজন কর্মী নিয়োগের পর নতুন নীতি কার্যকর হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুন।

শনিবার (২৪ অক্টোবর) মাজারের দানবাক্স ও ডেগের টাকা পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনাকালে জেলা প্রশাসক এসব কথা বলেন।

এসময় জেলা প্রশাসন ও মাজার ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, দানের টাকা আগের মতোই ব্যাংকে রাখা হবে।

এ অর্থ থেকে বিদ্যুৎ বিলসহ বিভিন্ন ইউটিলিটি বিল ও আনসার সদস্যদের বেতন দেওয়া হবে।
তিনি জানান, মাজারের জন্য একজন ম্যানেজার, একজন হিসাবরক্ষক ও একজন কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে।

এ প্রক্রিয়ায় প্রায় এক মাস লাগতে পারে। নিয়োগের পর প্রতিদিন দানের টাকা গণনা করা হবে। এর আগে বর্তমান ব্যবস্থায় আরও একবার গণনা হতে পারে।

 

গত ২৩ সেপ্টেম্বর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন নীতি নির্ধারণ করা হয়। এতে দানের অর্থের ৩৫ শতাংশ মাজারের উন্নয়নে এবং বাকি ৬৫ শতাংশ দৈনন্দিন ব্যয় ও কর্মীদের বেতন-ভাতায় খরচের সিদ্ধান্ত হয়। উন্নয়নের অর্থ সোনালী ব্যাংকের একটি হিসাবে জমা রাখা হবে।

 

তবে নতুন নীতি কার্যকর না হওয়া পর্যন্ত আগের নিয়মেই চলবে দানের অর্থের ব্যবস্থাপনা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com