মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত
সুনামগঞ্জে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে হ*ত্যা: প্রধান আ/সা/মি গ্রে*ফ*তা*র

সুনামগঞ্জে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে হ*ত্যা: প্রধান আ/সা/মি গ্রে*ফ*তা*র

সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে ক্ষুব্ধ আপন চাচাতো ভাইদের দেশীয় অস্ত্রের আঘাতে ব্যবসায়ী নাজিম উদ্দিন (৪৮) নিহতের ঘটনায় এজাহারনামীয় প্রধান আসামি মাছুম মিয়াকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

 

শনিবার (২৪ অক্টোবর) গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মাছুম মিয়া লুদরপুর (জগন্নাথপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড) গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর (শুক্রবার) লুদরপুর লম্বাহাটি গ্রামের বাসিন্দা মৃত গিয়াস উদ্দিনের ছেলে ব্যবসায়ী নাজিম উদ্দিনের বোন মরিয়ম বেগমের বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের আগে নাজিম নিজে সরাসরি না গিয়ে বোনদের মাধ্যমে প্রতিবেশী মৃত মাসুক মিয়ার ছেলেদের দাওয়াত পাঠান। সরাসরি দাওয়াত না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা বিয়েতে অংশ নেওয়া থেকে বিরত থাকেন। এরই জেরে পরদিন সকালে অভিযুক্তরা নাজিম উদ্দিনের পরিবারের সদস্যদের বসতঘরে আটকে রেখে তালা ঝুলিয়ে দেয়। নাজিম সে সময় তার মুদি দোকানে অবস্থান করছিলেন। একপর্যায়ে মাছুম, মামুন, মঞ্জু ও মুবিনসহ ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নাজিমের ওপর হামলা চালায়। হামলার সময় মামুন সুলফি দিয়ে আঘাত করলে নাজিম মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে অভিযুক্তরা তার বুকের ওপর উঠে অমানবিক নির্যাতন ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত নাজিম উদ্দিনের পরিবারের পক্ষ থেকে ২০ অক্টোবর জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১০, জিআর নং-১৭৯, ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩০২/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড) দায়ের করা হয়। মামলার পরপরই আসামিদের গ্রেফতার অভিযানে নামে পুলিশ। জগন্নাথপুর থানা পুলিশ কুলাউড়ায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় প্রধান আসামি মাছুম মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হন।

 

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  নুর হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই হত্যা মামলার বাকি পলাতক আসামিদের গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com