মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত  ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা শাহজালাল মাজারের দানের টাকা ব্যাংকেই থাকবে: ডিসি শাহজালালের দানবাক্সে মিলল যেসব দেশের মুদ্রা
আসামে হোটেলে গুলিতে নিহত ৫

আসামে হোটেলে গুলিতে নিহত ৫

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির একটি হোটেলে গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ আরও একজন গুরুতর আহত হয়েছেন। হোটেলের মালিক ও ইজারাদারের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার গুয়াহাটির বোরো সার্ভিস এলাকার হোটেল বিলাস ইন-এ এ ঘটনা ঘটে। 
নিহতরা হলেন হোটেলটির মালিক হেলেনা ভারালি, তার ছেলে দেবর্ষি কাশ্যপ, ছেলের স্ত্রী রিনিকি কাশ্যপ, পরিবারের আত্মীয় নারায়ণ দাস এবং হেলেনার ভাই ভূদেব ভারালি।
এ ঘটনায় গুলিবিদ্ধ সত্যেন্দ্র পাঠককে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানা গেছে। 
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ঘনকান্ত গগৈ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি হোটেলটি ইজারা নিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে গুলিতে ব্যবহৃত লাইসেন্স করা .৩২ বোরের একটি পিস্তলও জব্দ করা হয়েছে।
গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থ সারথি মহন্ত সাংবাদিকদের বলেন, গুলিবিদ্ধ ছয়জনের মধ্যে পাঁচজন মারা গেছেন। একজন চিকিৎসাধীন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হোটেলের ইজারা চুক্তি নিয়ে সম্পত্তিসংক্রান্ত বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, নিহত সবাই হোটেলটির মালিকের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। ইজারাদার নিজেই গুলি চালিয়ে তাদের হত্যা করেছেন।
এদিকে, আসামের কংগ্রেস সভাপতি গৌরব গগৈ এ ঘটনায় গুয়াহাটির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে জননিরাপত্তা ও অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানান।
ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। 
সূত্র : এনডিটিভি 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com