কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত এ ৩ আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে কানাইঘাট থানা পুলিশ এক প্রেস রিলিজে জানিয়েছে, গতকাল সোমবার দিবাগত রাতে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের দিক নির্দেশনায় থানার এসআই সোহাগ চৌধূরী, এএসআই আরফিন চৌধূরী ও শামীম নুর একদল পুলিশ নিয়ে উপজেলা রাজাগঞ্জ ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে খালপাড় গ্রামের মৃত কোরমান আলীর পুত্র সিআর পরোয়ানাভুক্ত আসামী বাদশা মিয়াকে গ্রেফতার করেন।
একই রাতে পৃথক পৃথক অভিযানে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাউরভাগ ২য় খন্ড (বাগড়া) গ্রামের শাহিন আহমদের পুত্র পরোয়ানাভুক্ত আসামী আলমগীর হোসেন ও লক্ষীপ্রসাদপূর্ব ইউনিয়নের সোনারখেওড় গ্রামের মিনহাজ উদ্দিনের পুত্র উসমান উদ্দিনকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।