কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাট-জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ মদ সহ বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি।
আজ রবিবার জকিগঞ্জ-১৯ বিজিবি মনিটরিং সেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র সোনারখেওড় বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আম বাগান নামক স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে বিজিবি’র টহলদল মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬৭০ বোতল মদ ও ২টি কম্বল জব্দ করে। এছাড়াও একই দিন সুরইঘাট ও জৈন্তাপুর বিওপির পৃথক দুইটি আভিযানিক টহলদল সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবির টহলদল মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫ হাজার ৭০০ পিস আইভি ক্যানুলা এবং ৬৯০ কেজি জিরা জব্দ করতে সক্ষম হয়।
সব মিলিয়ে জব্দকৃত মালামালের সিজার মূল্য ৪২লাখ, ৫৪হাজার ১’শ টাকা। এবিষয়ে জকিগঞ্জ-১৯ বিজিবি মনিটরিং সেলের পক্ষ থেকে জানান