মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
গোয়াইনঘাটে ডিআই গাড়ি-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪ সিলেটে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২০ জন হাতকড়াসহ নিষিদ্ধ আ’লীগ নেতা ছিনতাই: যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, পাল্টাপাল্টি ধাওয়া, অবরোধ–ভাঙচুর চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম শ্রীমঙ্গলে বারবার অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন সিলেট সীমান্তে ভারতীয় শটগান-গুলিসহ মাদক উদ্ধার ককটেল ফুটিয়ে খুনি হাসিনা কখনোই দেশে ফিরতে পারবেন না : আমান ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ মানসিক চাপ কী সন্তান ধারণে বাধা সৃষ্টি করে? সকালে খালি পেটে কোন চা পান করবেন, জানালেন পুষ্টিবিদ ওট মিল্ক নাকি গরুর দুধ, কোনটি বেশি স্বাস্থ্যকর? আত্মগোপনে থাকা সাবেক এমপি রনজিতের দেশে এসে সভার দাবি, সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন সিলেট ও হবিগঞ্জের তিন ইউএনও’র বদলির আদেশ বাতিল ভিডিও বার্তা দিয়ে মৃত্যুর খবরকে বানোয়াট বললেন রাগীব আলী রনজিত সরকারের ‘সমাবেশ’: ভিডিওতে দেখা যাওয়া তারা মিয়া আটক হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার এবার লাইভে এসে পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর স্পেনের একাদশে থাকছেন না ইয়ামাল মুমিনের রেকর্ড সেঞ্চুরিতে সেমিতে বাংলাদেশ ‘কোনো কারণেই যাবেন না’, ৬ দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা বিশ্ববাজারে কমল তেলের দাম পুলিশের হাত থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ছিনতাই, ২৪ ঘণ্টা পেরিয়েও গ্রেপ্তার করতে পারেনি সিলেটের পুলিশ সৌদির পূর্ব-পশ্চিম পাইপলাইনে ফের হামলা প্রচুর অর্থ খরচ করে সহিংসতার মাধ্যমে আতঙ্ক ছড়াচ্ছে আওয়ামী লীগ : তথ্য উপদেষ্টা ধানমন্ডি ৩২-এ দুটি ককটেল ও একটি চিরকুট উদ্ধার ৩০০ কর্মীর সাক্ষাৎকারের তারিখ ও সময়সূচি প্রকাশ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫ বনানী কবরস্থানে ১৫ বছরের কবরের ফি ১ কোটি টাকা
মুমিনের রেকর্ড সেঞ্চুরিতে সেমিতে বাংলাদেশ

মুমিনের রেকর্ড সেঞ্চুরিতে সেমিতে বাংলাদেশ

একপ্রান্তে ব্যাট হাতে রেকর্ড গড়লেন আহসান আল মুমিন, অন্যপ্রান্তে বল হাতে মালয়েশিয়ার ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিলেন তাফিউল আলম তামিম। দুজনের দুর্দান্ত নৈপুণ্যে যুব এশিয়া কাপে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রেকর্ডময় এই জয়ে শেষ চারের লড়াইয়ে জায়গা করে নিল লাল-সবুজের প্রতিনিধিরা।
ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে সোমবার ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ৩০৩ রান করে বাংলাদেশ। জবাবে তামিমের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়া। বাংলাদেশের ইনিংসে শুরুতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৪৪ রানেই ৬ ব্যাটারকে হারায় দল। সেখান থেকে একপ্রান্ত আগলে রেখে ম্যাচের চিত্র পাল্টে দেন চার নম্বরে নামা সহ-অধিনায়ক মুমিন। 
সপ্তম উইকেটে রবিউল হাসান অনিকের সঙ্গে ৭৯ এবং নবম উইকেটে আল আমিন হোসেনের সঙ্গে আরও ৭৯ রানের জুটি গড়েন তিনি। শেষ জুটিতে ৬৮ রানই আসে তার ব্যাট থেকে। ১০২ বলে সেঞ্চুরি পূর্ণ করা মুমিন শেষ পর্যন্ত ১৩৩ বলে ১৫২ রানে অপরাজিত থাকেন। 
ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছক্কা। যুব ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এখন তার দখলে। পেছনে ফেলেছেন পিনাক ঘোষের ১৫০ রান।
জবাবে পাওয়ার প্লের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়ে মালয়েশিয়া। নাগিনেশ্বরণ সাথনাকুমারান ৮১ বলে ৫০ রান করে লড়াই করলেও দলকে বাঁচাতে পারেননি। তামিম ১৮ রানে ৭ উইকেট নিয়ে গড়েন নতুন রেকর্ড। যুব ওয়ানডেতে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে এক ইনিংসে সাত উইকেট পেলেন তিনি।
তিন ম্যাচে দুই জয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার শেষ চারে তাদের প্রতিপক্ষ ভারত অথবা পাকিস্তান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com