মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
গোয়াইনঘাটে ডিআই গাড়ি-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪ সিলেটে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২০ জন হাতকড়াসহ নিষিদ্ধ আ’লীগ নেতা ছিনতাই: যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, পাল্টাপাল্টি ধাওয়া, অবরোধ–ভাঙচুর চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম শ্রীমঙ্গলে বারবার অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন সিলেট সীমান্তে ভারতীয় শটগান-গুলিসহ মাদক উদ্ধার ককটেল ফুটিয়ে খুনি হাসিনা কখনোই দেশে ফিরতে পারবেন না : আমান ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ মানসিক চাপ কী সন্তান ধারণে বাধা সৃষ্টি করে? সকালে খালি পেটে কোন চা পান করবেন, জানালেন পুষ্টিবিদ ওট মিল্ক নাকি গরুর দুধ, কোনটি বেশি স্বাস্থ্যকর? আত্মগোপনে থাকা সাবেক এমপি রনজিতের দেশে এসে সভার দাবি, সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন সিলেট ও হবিগঞ্জের তিন ইউএনও’র বদলির আদেশ বাতিল ভিডিও বার্তা দিয়ে মৃত্যুর খবরকে বানোয়াট বললেন রাগীব আলী রনজিত সরকারের ‘সমাবেশ’: ভিডিওতে দেখা যাওয়া তারা মিয়া আটক হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার এবার লাইভে এসে পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর স্পেনের একাদশে থাকছেন না ইয়ামাল মুমিনের রেকর্ড সেঞ্চুরিতে সেমিতে বাংলাদেশ ‘কোনো কারণেই যাবেন না’, ৬ দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা বিশ্ববাজারে কমল তেলের দাম পুলিশের হাত থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ছিনতাই, ২৪ ঘণ্টা পেরিয়েও গ্রেপ্তার করতে পারেনি সিলেটের পুলিশ সৌদির পূর্ব-পশ্চিম পাইপলাইনে ফের হামলা প্রচুর অর্থ খরচ করে সহিংসতার মাধ্যমে আতঙ্ক ছড়াচ্ছে আওয়ামী লীগ : তথ্য উপদেষ্টা ধানমন্ডি ৩২-এ দুটি ককটেল ও একটি চিরকুট উদ্ধার ৩০০ কর্মীর সাক্ষাৎকারের তারিখ ও সময়সূচি প্রকাশ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫ বনানী কবরস্থানে ১৫ বছরের কবরের ফি ১ কোটি টাকা
হাতকড়াসহ নিষিদ্ধ আ’লীগ নেতা ছিনতাই: যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার

হাতকড়াসহ নিষিদ্ধ আ’লীগ নেতা ছিনতাই: যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার

জৈন্তাপুরে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে হাতকড়াসহ গ্রেফতারকৃত এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে উপজেলার হরিপুর এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেফতার ব্যক্তিরা হলেন ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হরিপুর ধলাইপাড়া গ্রামের কবির আহমদের ছেলে মো. শাদ উদ্দিন (৪৮), ৫ নম্বর ফতেপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উত্তর বাগেরখাল গ্রামের আব্দুর রহমান ওরফে ময়না মিয়ার ছেলে মো. আজিজুর রহমান (৪৫) এবং উপজেলা ছাত্রলীগের সদস্য ও ৫ নম্বর ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফাহিম আহমদ (২৫)। তিনি শিকারখা গ্রামের আব্দুল মোছাব্বিরের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার হরিপুর বাজারের স্বাদ মিষ্টি বিপণির সামনে থেকে জাকারিয়া মাহমুদকে আটক করে পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপজেলা কমিটির সহদপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

 

পরে তাকে থানায় নেওয়ার পথে করিছের ব্রিজ এলাকায় একটি ডিআই গাড়ি দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করা হয়। এ সময় কয়েকজন ব্যক্তি পুলিশের গাড়ি থেকে হাতকড়াসহ জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নিয়ে যান। একই সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামি ছিনতাই ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com