রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানে আশার আলো দেখাচ্ছে বালাগঞ্জের আত-তাকওয়া প্রকল্প কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষ সহ চোরাকারবারী গ্রেফতার আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন অনুসারী বিএনপির নেতাকর্মীদের মিছিল বিছনাকান্দি সীমান্তে পাথর আনতে গিয়ে বিএসএফের হাতে বাংলাদেশি আটক দক্ষিণ সুরমা বাইপাসে কাভার্ডভ্যানের ধাক্কায় বালাগঞ্জের নিহত ১ জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ১২ লিস্টার মেশিন ও ২ ট্রাক ধ্বংস কানাইঘাটে জেলা প্রশাসকের মাছের পোনাঅবমুক্ত ও মেডিকেল সামগ্রী বিতরণ সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গেটে আগুন, পেট্রোল বোমা নিক্ষেপের দাবি চুনারুঘাটে মাদক সেবনের দায়ে এক যুবকের ১ মাসের কারাদণ্ড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কানাইঘাটে ১৯৫০ পিস ইয়াবা জব্দ কানাইঘাট উপজেলা তাতীদলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন কানাইঘাট পৌরসভার আয়োজনে প্রথমবারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছনাকান্দিতে সেবা ফাউন্ডেশনের দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ৫২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, জৈন্তাপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ কানাইঘাটে বিজিবি’র অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকার মালামাল জব্দ বালাগঞ্জে দেশ মেডিকেয়ারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা চড় আলাউদ্দীন – হাসানকে ঘিরে সিন্ডিকেটের অভিযোগ, জিম্মি এনআইডি সেবা হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিসের কাজের উদ্বোধন, সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে মুখ চেপে অপহরণের চেষ্টা কূটনীতির নামে হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র, অভিযোগ পেজেশকিয়ানের পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ : স্বরাষ্ট্রমন্ত্রী রিসোর্ট সিলগালা সীমান্তে রনজিতকাণ্ড , আটক ৪ ডিউটি শেষে বাড়ি ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে হেনস্তার চেষ্টা গাছে ঝুলছিল ভ্যানচালকের লাশ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতায় সর্বোচ্চ জোর সিসিক প্রশাসকের সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১২ লক্ষ টাকার চোরাচালান জব্দ জৈন্তাপুরে আ.লীগের ৩৯জনের নামে মামলা, গ্রেফতার ৩ শিরোপার স্বপ্নে বিভোর হামজা জেমস বন্ডের চরিত্রে হৃতিক রোশন? কৌশলগত বিভেদ যেখানে ঐক্যবদ্ধ প্রতিরোধ
স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানে আশার আলো দেখাচ্ছে বালাগঞ্জের আত-তাকওয়া প্রকল্প

স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানে আশার আলো দেখাচ্ছে বালাগঞ্জের আত-তাকওয়া প্রকল্প

Oplus_131072

 

বালাগঞ্জ, সিলেট:
সিলেটের বালাগঞ্জ উপজেলার মুক্তারপুরে নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বেশ কয়েকটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রোকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে।

 

ফাউন্ডেশনের উদ্যোগে বাস্তবায়নাধীন আত-তাকওয়া প্রকল্পে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে মেটারনিটি ক্লিনিক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নূরানিয়া মাদরাসাসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান।

 

ইতোমধ্যে প্রকল্প এলাকায় মেটারনিটি ক্লিনিক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভবন নির্মাণকাজ চলমান রয়েছে।

 

পাশাপাশি প্রকল্পের আওতায় প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের বিভিন্ন কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আহমদ নেছাওরের বিশেষ আমন্ত্রণে প্রকল্প এলাকা পরিদর্শন করেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, প্রকল্পের দাতা সদস্য ও সমাজকর্মী মো. ইমাম উদ্দিন এবং সিরাজুল হক।

পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অতিথিরা বলেন, আত-তাকওয়া প্রকল্পের আওতায় মেটারনিটি ক্লিনিক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভবন নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে কার্যক্রম এগিয়ে চলছে। নির্মাণকাজ শেষ হওয়ার পরপরই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সেবাদান কার্যক্রম চালু করা হবে।

তারা আরও বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার অসহায়, নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষ সহজে স্বাস্থ্যসেবা গ্রহণের পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ পাবেন। বিশেষ করে মাতৃস্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তরে প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

আত-তাকওয়া প্রকল্পকে একটি জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করে অতিথিরা এর সফল বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সচেতন মহলসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com