বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১২ লক্ষ টাকার চোরাচালান জব্দ জৈন্তাপুরে আ.লীগের ৩৯জনের নামে মামলা, গ্রেফতার ৩ শিরোপার স্বপ্নে বিভোর হামজা জেমস বন্ডের চরিত্রে হৃতিক রোশন? কৌশলগত বিভেদ যেখানে ঐক্যবদ্ধ প্রতিরোধ দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে মাহাদীর রিভিশন আবেদন পুলিশ সুপারের কার্যালয়ে বিদ্যুতের তার চুরি আইজেনকট প্রধানমন্ত্রী হতে পারেন— ‘আতঙ্কে আছেন’ নেতানিয়াহু মিরপুরে তিন যাত্রীবাহী বাসে আগুন ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, আসতে পারে ৬টি শৈত্যপ্রবাহ নাশকতার আগুনে পুড়ছে জননিরাপত্তা রাতারগুলের রিসোর্টে রনজিতের সভা শনাক্ত গোয়াইনঘাটে ডিআই গাড়ি-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪ সিলেটে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২০ জন হাতকড়াসহ নিষিদ্ধ আ’লীগ নেতা ছিনতাই: যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, পাল্টাপাল্টি ধাওয়া, অবরোধ–ভাঙচুর চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম শ্রীমঙ্গলে বারবার অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন সিলেট সীমান্তে ভারতীয় শটগান-গুলিসহ মাদক উদ্ধার ককটেল ফুটিয়ে খুনি হাসিনা কখনোই দেশে ফিরতে পারবেন না : আমান ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ মানসিক চাপ কী সন্তান ধারণে বাধা সৃষ্টি করে? সকালে খালি পেটে কোন চা পান করবেন, জানালেন পুষ্টিবিদ ওট মিল্ক নাকি গরুর দুধ, কোনটি বেশি স্বাস্থ্যকর? আত্মগোপনে থাকা সাবেক এমপি রনজিতের দেশে এসে সভার দাবি, সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন সিলেট ও হবিগঞ্জের তিন ইউএনও’র বদলির আদেশ বাতিল ভিডিও বার্তা দিয়ে মৃত্যুর খবরকে বানোয়াট বললেন রাগীব আলী রনজিত সরকারের ‘সমাবেশ’: ভিডিওতে দেখা যাওয়া তারা মিয়া আটক হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১২ লক্ষ টাকার চোরাচালান জব্দ

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১২ লক্ষ টাকার চোরাচালান জব্দ

গোয়াইনঘাট প্রতিনিধি ::: 

সিলেট সীমান্তের ভিবিন্ন এলাকা থেকে ১ কোটি ১২ লক্ষ টাকার চোরাচালান জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

 

বুধবার (১১ নভেম্বর) সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অভিযান চালিয়ে এসব চোরাচালানের মালামাল জব্দ করে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৮ বিজিবি জানায়, ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল এবং বাংলাবাজার, দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় জিরা, সার্জিকেল আইটেম, রসুন, গরু, জুস, বিস্কুট, টমেটো, হ্যালোজিং লাইট, পাথরের নেকলেস, কম্বল, গাড়ীর টায়ার টিউব, চকলেট, চিপস, ফল, সুপারি, আলু, নারিকেবল, চায়ের কাপ, চা-পাতা, বিড়ি, কসমেটিকস, হট ক্যারিয়ার, কেডস, সিটি গোল্ডের হার, Millet Muesli, টেটু মেশিন, জিপিএস ট্র্যাকার ও বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ জব্দ করতে সক্ষম হয়।

 

জব্দকৃত চোরাচালানের মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১২ লক্ষ ৭৯ হাজার ০২ শত ৪৫ টাকা।

 

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

 

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com