বালাগঞ্জ প্রতিনিধি :::
সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত ও আস্থার সঙ্গে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে দেশ মেডিকেয়ার।
প্রতিষ্ঠানের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন দেশ মেডিকেয়ারের চেয়ারম্যান ম. আ. মুহিত।
তিনি বলেন, প্রতিষ্ঠানের শুরু থেকেই আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত ও আস্থার সঙ্গে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছি। বালাগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও গঠনমূলক পরামর্শ আমাদের এই পথচলাকে আরও সুদৃঢ় করেছে।
তিনি আরও বলেন,স্বাস্থ্যসেবা একটি মহৎ পেশা। দেশ মেডিকেয়ার শুধু বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং জনকল্যাণ এবং চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। আগামী দিনেও সেবার মান আরও উন্নত করে স্থানীয় জনসাধারণের স্বাস্থ্যসেবায় প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী। আয়োজিত এ মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের বিগত তিন বছরের সেবা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত সাংবাদিকরা দেশ মেডিকেয়ারের বিগত দিনের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার পরামর্শ দেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমুখী উদ্যোগের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় দেশ মেডিকেয়ারের যৌথ মালিকানাধীন পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলী আমজদ ভূইয়া, আব্দুস সালাম ও সাইফুর রহমান প্রমুখ।
স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন
রজত চন্দ্র দাস ভুলন, শামীম আহমদ,জিল্লুর রহমান জিলু,এম এ কাদির, জাগির হোসেন, আবুল কাশেম অফিক,আমীর আলী প্রমুখ।