কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাট সীমান্তে বিজিবি’র অভিযানে সাড়ে প্রায় ১৩ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে। গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত হতে আনুমানিক ৮’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে বিজিবির টহলদল মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৫২৬টি চশমা, ৫৩টি ফেসওয়াশ এবং ১০০ কেজি চিনি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য ১০লক্ষ, ৫৭হাজার, ২’শ টাকা।
এছাড়াও আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় লোভাছড়া বিওপির টহল দলের পৃথক আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২১০ কেজি জিরা জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত জিরার সিজার মূল্য ২লাখ, ১০ হাজার) টাকা।
এ বিষয়ে জকিগঞ্জ-১৯ বিজিবি মনিটরিং সেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সীমান্তে সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ইতিমধ্যে জব্দকৃত মালামাল কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন ও সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে