মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত  ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা শাহজালাল মাজারের দানের টাকা ব্যাংকেই থাকবে: ডিসি শাহজালালের দানবাক্সে মিলল যেসব দেশের মুদ্রা
ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ

ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় থাকছেন, নাকি দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্যের অবসান ঘটছে তা নির্ধারণে ভোট দিচ্ছেন দেশটির নাগরিকেরা। গাজায় যুদ্ধ, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি, দুর্নীতির অভিযোগ এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর নিরাপত্তা ব্যর্থতা নিয়ে বিতর্কের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন। প্রধান দুই রাজনৈতিক শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের ১২০টি আসনে ভোটগ্রহণ চলছে। দেশটিতে প্রায় ৭৩ লাখ নিবন্ধিত ভোটার রয়েছেন। নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করছে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এবং পরবর্তী সরকার গঠনের সমীকরণ।
ইসরায়েলের নির্বাচনী ব্যবস্থায় ভোটাররা সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচন করেন না; বরং পছন্দের রাজনৈতিক দলকে ভোট দেন। প্রতিটি দল নির্বাচনের আগে প্রার্থীদের তালিকা প্রকাশ করে। নেসেটে আসন পেতে একটি দলকে অন্তত ৩ দশমিক ২৫ শতাংশ ভোট পেতে হয়। প্রাপ্ত ভোটের অনুপাতে ১২০টি আসন বণ্টন করা হয়। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন।
নেতানিয়াহুর পাশে ডানপন্থী ও ধর্মীয় দলগুলো
বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দল লিকুদকে সঙ্গে নিয়ে কট্টর ডানপন্থী ও ধর্মীয় জাতীয়তাবাদী দলগুলোর জোটের নেতৃত্ব দিচ্ছেন। এ জোটের গুরুত্বপূর্ণ শরিকদের মধ্যে রয়েছে ইতামার বেন-গভিরের জিউইশ পাওয়ার এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের রিলিজিয়াস জায়োনিজম। এ ছাড়া অতি রক্ষণশীল দল শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজমও তার সম্ভাব্য জোটসঙ্গী।
অন্যদিকে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে একজোট হয়েছে বিরোধী শিবির। এ শিবিরে রয়েছে ইয়াশার, টুগেদার, ইসরায়েল বেইতেনু ও ডেমোক্র্যাটস। তবে বিরোধীরা নির্বাচনে জয়ী হলে কে প্রধানমন্ত্রী হবেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর সাবেক প্রধান ও ইয়াশারের নেতা গাদি আইজেনকট। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও টুগেদারের নেতা নাফতালি বেনেট এবং বিরোধী নেতা ইয়ার লাপিদও সরকারপ্রধান হওয়ার দৌড়ে রয়েছেন।
জরিপে এগিয়ে নেই কোনো পক্ষ
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের গত শুক্রবারের এক জরিপ অনুযায়ী, লিকুদ ও ইয়াশার ২২টি করে আসন পেতে পারে। টুগেদার পেতে পারে ১৪টি আসন। ডেমোক্র্যাটস ও জয়েন্ট লিস্টের প্রত্যেকের আসনসংখ্যা হতে পারে ৯টি।
জরিপে জিউইশ পাওয়ার, শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজমের প্রত্যেকের ৮টি করে আসন পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ইসরায়েল বেইতেনু ও রিলিজিয়াস জায়োনিজম পেতে পারে ৭টি করে আসন। আর রা’আমের সম্ভাব্য আসনসংখ্যা ৫টি।
এই হিসাব অনুযায়ী, নেতানিয়াহুর ডানপন্থী জোট পেতে পারে ৫৩টি আসন। অন্যদিকে বিরোধী শিবিরের আসনসংখ্যা হতে পারে ৫২। ফলে কোনো পক্ষেরই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পাওয়ার সম্ভাবনা স্পষ্ট নয়।
এ পরিস্থিতিতে ইসরায়েলি ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব দলগুলোর সমর্থন সরকার গঠনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে বিরোধী নেতা গাদি আইজেনকটসহ কয়েকজন শীর্ষ নেতা আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনের বিষয়ে অনাগ্রহ প্রকাশ করেছেন।
ফলে রাজনৈতিক সমঝোতা না হলে আবারও নির্বাচন আয়োজনের পরিস্থিতি তৈরি হতে পারে। সে ক্ষেত্রে নতুন সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। নির্বাচনে জয়ী হলে এটি হবে তার সপ্তম মেয়াদে সরকারপ্রধান হওয়ার সুযোগ।
নিরাপত্তা ব্যর্থতা ও গাজা যুদ্ধের প্রভাব
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর এটিই ইসরায়েলের প্রথম নির্বাচন। ওই হামলা ঠেকাতে ব্যর্থ হওয়া, গোয়েন্দা ত্রুটি এবং নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা নির্বাচনী প্রচারের গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।
নিরাপত্তা ব্যর্থতার দায় নিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন নেতানিয়াহু। অন্যদিকে বিরোধীরা এ বিষয়ে কঠোর জবাবদিহি এবং স্বাধীন তদন্তের দাবি তুলেছেন।
এ ছাড়া অতি রক্ষণশীল ইহুদি ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি এবং রাষ্ট্র পরিচালনায় ধর্মের ভূমিকা নিয়েও জনমনে অসন্তোষ রয়েছে।
গাজায় ইসরায়েলের সামরিক অভিযান, ব্যাপক ধ্বংসযজ্ঞ ও ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির বিষয়টিও নির্বাচন ঘিরে আলোচনায় রয়েছে।
গাজার বাস্তুচ্যুত নাগরিক মোহাম্মদ ইলিয়ানের ভাষ্য, নেতানিয়াহু নির্বাচনে পরাজিত হলেও ফিলিস্তিনের বিষয়ে ইসরায়েলের নীতিতে বড় পরিবর্তন নাও আসতে পারে। তবে তার পরাজয় দেখতে পারাটাই ফিলিস্তিনিদের জন্য সন্তুষ্টির বিষয় হবে বলে তিনি আলজাজিরাকে জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com