মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত
গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা

গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

টানা দ্বিতীয় মেয়াদে গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মোঃ করিম মাহমুদ লিমনকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখা।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিয়া উদ্দিনের সভাপতিত্বে ও বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি জামিল আহমদ মাসুম, সাংবাদিক আলী হোসেন।

 

এ সময় গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ মির্জাসহ গ্রাম পুলিশ উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ বলেন, মোঃ করিম মাহমুদ লিমন তার সততা, নিষ্ঠা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গোয়াইনঘাটের গণমানুষের মন জয় করেছেন।

 

এরই ধারাবাহিকতায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া প্রমাণ করে গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সমাজ তার ওপর কতটা আস্থা ও বিশ্বাস রাখেন। গ্রাম পুলিশ যেমন তৃণমূলের আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে, তেমনি সাংবাদিকরাও সমাজের আয়না হিসেবে কাজ করেন।

 

আমরা আশা করি, কে.এম লিমন আগামী দিনেও তার লেখনীর মাধ্যমে গোয়াইনঘাটের উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যাগুলো তুলে ধরে এলাকার অগ্রগতিতে আরও ভূমিকা রাখবেন।

 

সংবর্ধিত অতিথির বক্তব্যে কে.এম লিমন গ্রাম পুলিশের সকল সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের এই ভালোবাসা ও সম্মান আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিল।

 

গ্রাম পুলিশ সদস্যরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে গ্রামীণ জনপদের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় দিনরাত কাজ করে যান। আপনাদের পাশে থেকে আপনাদের ন্যায্য অধিকার ও দুঃখ-কষ্টের কথা লেখনীর মাধ্যমে তুলে ধরতে আমি অতীতেও সচেষ্ট ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। গোয়াইনঘাট প্রেসক্লাবের পক্ষ থেকে সবসময় অবহেলিত ও মেহনতি মানুষের পাশে থাকার অঙ্গীকার করছি।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার পক্ষ থেকে সংবর্ধিত অতিথি মোঃ করিম মাহমুদ লিমনকে সম্মাননা ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

 

উল্লেখ্য, দীর্ঘদিন থেকে মোঃ করিম মাহমুদ লিমন অত্যন্ত সুনামের সাথে দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক ‘এদিন’, সিলেটের ঐতিহ্যবাহী আঞ্চলিক দৈনিক ‘কাজির বাজার’ এবং ‘নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টিভি’-র গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com