বুধবার, ২৯ Jul ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা ‘ইতিবাচক’: দাবি তেহরানের সিলেটের যেসব দাবি তুলে ধরলেন জামায়াত আমির সিলেটের জন্য আসছে যে একাধিক মেগা প্রকল্প বিমানের ক্রু’দের বিরুদ্ধে হুন্ডিতে অর্থপাচারের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী অবশেষে দূর হচ্ছে রেলবঞ্চনা, প্রথম দফায় রেল সংযোগ পাচ্ছে যেসব জেলা সিলেটে সাংবাদিকদের জন্য অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার : প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি সিলেটের ফয়সাল মাহমুদসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে বানের জলে ভেসে গেছে কৃষকের স্বপ্ন, আমন নিয়ে বাঁচার লড়াই শুরু দীঘির শহরে উধাও জলাধার ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন? আগামীকাল সকালে দেশে ফিরবেন স্পিকার সিলেটে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরল র‌্যাব-বিজিবি সিলেটের উন্নয়নে দল-মত নির্বিশেষে আমরা একজোট সিলেটের ৬ থানা বিএনপির সম্মেলন শিগগিরই সিলেটে আদলত চত্বরে শিশু ফাহিমা হত্যা মামলার আসামির ওপর ফের হামলা কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক! গোলাপগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে অনুদান প্রদান সিলেটে যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অ*নৈ*তি*ক সম্পর্ক, অতঃপর… আত্মগোপনে থাকা ১১ মা ম লা র আসামি দেলোয়ার গ্রে*ফ*তা*র যুক্তরাজ্যে সাগরে প্রাণ হারালেন সিলেটী মা-মেয়ে শাড়ি নিয়ে আসছিলেন আলাল, অতঃপর… হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী ট্যাংকার থামাল ইরান আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি, ফিলিস্তিনিদের ওপর হামলা পশ্চিমবঙ্গেও কর্মসূচির প্রস্তুতি ককরোচ পার্টির

সাম্প্রতিক সময়ে এলাকায় বেড়ে গেছে অপরাধ প্রবণতা : কদমতলী এলাকাবাসী

সাম্প্রতিক সময়ে এলাকায় বেড়ে গেছে অপরাধ প্রবণতা : কদমতলী এলাকাবাসী


‘‘সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী কদমতলী এলাকার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে হলে সকলের ঐক্যবদ্ধ থাকা জরুরী, দক্ষিণ সুরমার বড় পদের বিএনপি নেতা, জামায়াত নেতাসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তাদের নিয়ে বড় পরিসরে একটি সভার মাধ্যমে এলাকার ভেতরে থাকা মাদক, সন্ত্রাস, অনৈতিক কার্যকলাপসহ সব ধরণের অপরাধের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা জরুরী’’ শনিবার রাত সাড়ে ৮ টায় বৃহত্তর কদমতলীবাসীর উদ্যোগে আয়োজিত জরুরী সভায় উপরোক্ত কথাগুলো বলেন, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল হক।

সমাজসেবী মির্জা আলী আশরাফের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কদমতলীর বিশিষ্ট মুরব্বী এম এ মন্নান, বিএনপি নেতা মকবুল হোসেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ইছাক মিয়া, জামায়াত নেতা রুস্তুম আলম কুদ্দুস, বিশিষ্ট ব্যবসায়ী কয়েস আহমদ, দরিয়া শাহ(রহঃ) মাজার মসজিদের কোষাধ্যক্ষ আফছর আহমদ, লন্ডন প্রবাসী মঈন উদ্দিন, কলেজ শিক্ষক ইমরান বকস্, দরিয়া শাহ(রহঃ) মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আকতার আহমদ, আফজল হোসেন, আকতার উদ্দিন নাদির, সাংবাদিক এম এ মালেক, সমাজসেবী এবাদুর রশিদ চৌধুরী, রাজনৈতিক ব্যক্তিত্ব মামুনুর রশিদ মামুন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত কাস্টম কর্মকর্তা, দরিয়াশাহ(রহঃ) মাজারের মোতায়াল্লী মো. লুলু মিয়া, সাবেক বিডিআর সদস্য কবির আলী, ব্যবসায়ী আওলাদ মিয়া, শাহনূর আহমদ, আল বারাকাত ম্যানশনের সত্ব্যাধিকারী কামাল বক্ত, বিএনপি নেতা জাবেদ আহমদ বাদশা, সমাজসেবী তেরু মিয়া, সেলিম আহমদ, সিলেট জেলা মটর মেকানিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবলু হোসেন হৃদয়, শ্রমিক নেতা আব্দুস সালাম, দরিয়া শাহ(রহঃ) মাজার কমিটির কোষাধ্যক্ষ সুমন আহমদ, অপু বক্ত, মাহিদুল ইসলাম মোহন, বিএনপি নেতা ময়নুল ইসলাম ইমন,মহানগর যুবদল নেতা সকত আহমদ, রাজন আহমদ, পাপ্পু আহমদ, আকরাম আহমদ, ইউনুস আহমদ, রাকিব আহমদ, সাকিব আহমদ, মাসুদ আহমদ, রেজওয়ান আহমদ, আহমেদ ফাহিম, নাসিম আহমদসহ কদমতলী এলাকার সর্বস্তরের বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও বাসিন্দাগণ। সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে কদমতলী এলাকায় বেড়ে গেছে অপরাধ প্রবণতা, হোটেল ও কলোনী গুলোতে অসামাজিক কার্যকলাপ চলছে, হুমায়ুন রশিদ চত্বরে নকল স্বর্ণ ব্যবসা, চুরি ছিনতাই ও ভারতীয় তীর জুয়ার আস্তানা উচ্ছেদে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।  প্রেস-বিজ্ঞপ্তি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com