রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাট-জৈন্তা সীমান্ত থেকে মদসহ সাড়ে ৪২ লক্ষাধিক টাকার মাল জব্দ কোম্পানীগঞ্জে তাঁতী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কানাইঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জৈন্তাপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন। গোয়াইনঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ১০ কানাইঘাটে প্রশাসনের উদ্যেগে বিল্পব ও সংহতি দিবস পালন কানাইঘাটের লোভাছড়ায় ট্রাস্কফোর্সের অভিযান! ১০টি নৌকা বিকল মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সুস্থতা কামনায় গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের দোয়া মাহফিল সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে ঘুষ ছাড়া মিলছে না সেবা কোম্পানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মনির মিয়া গ্রেপ্তার জৈন্তাপুরে ওসি মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে পুলিশের ধারাবাহিক অভিযান বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি সিলেট’র কার্যকরী কমিটির ১ম সভা অনুষ্ঠিত সিলেটে এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের ‘লেজেন্ড মিটআপ’: স্মৃতিচারণ, সংবর্ধনা ও সাংস্কৃতিক উল্লাসে সহস্রাধিক বন্ধুর মিলনমেলা স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী : মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় কানাইঘাটের গাছবাড়িতে মিছিলকারী ছাত্রলীগকর্মী গ্রেফতার সিলেটে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ-ছাত্রলীগের ১২ নেতাকর্মী আটক সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের এক যুগ পূর্তি উৎসব উদযাপন সাংবাদিকের ওপর হামলা: সাদাপাথর লুটের প্রধান আসামি শুক্কুর কারাগারে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্যদিয়ে কানাইঘাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র যাত্রা শুরু গাছবাড়িতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সিলেট জেলা ও মহানগর জামায়াতের আমির পদে পুনর্নির্বাচিত হাবিব-ফখরুল মৌলভীবাজারে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা, গ্রেফতার ১ হবিগঞ্জে পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি প্রেমের প্রস্তাবের জেরে মহববত আলীকে হত্যা,স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৪ সিলেট ও হবিগঞ্জের তিন ইউএনওকে রদবদল সিলেটে পুরাতন যে ভাইরাসে নতুন আক্রান্ত ১৯ সিলেট টেস্ট: আলোকস্বল্পতায় প্রথম দিনের খেলা আগেভাগেই শেষ শ্রীমঙ্গলে সাংবাদিকদের বি রু দ্ধে মা*ম*লা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
গোয়াইনঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

গোয়াইনঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

 

গোয়াইনঘাট প্রতিনিধি::
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. কপিল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসের সহকারি জিল্লুর রহমানের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফজলুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক,
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহিনুর সূচি, উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহকারী শিক্ষা কর্মকর্তা মো. বশির শরীফ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাকের গোয়াইনঘাট প্রতিনিধি মো. আলী হোসেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, উপজেলা রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক মারযানুল আযহার জুনেদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

 

সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বিতা অর্জনের অন্যতম কার্যকর মাধ্যম। দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ জন্য সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে গড়ে তুলতে হবে।

 

বক্তারা বলেন, সমবায়ের মূল শক্তি হচ্ছে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা।

 

সমবায়ের আদর্শ ও নীতিমালা অনুসরণ করে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com