রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাট-জৈন্তা সীমান্ত থেকে মদসহ সাড়ে ৪২ লক্ষাধিক টাকার মাল জব্দ কোম্পানীগঞ্জে তাঁতী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কানাইঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জৈন্তাপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন। গোয়াইনঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ১০ কানাইঘাটে প্রশাসনের উদ্যেগে বিল্পব ও সংহতি দিবস পালন কানাইঘাটের লোভাছড়ায় ট্রাস্কফোর্সের অভিযান! ১০টি নৌকা বিকল মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সুস্থতা কামনায় গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের দোয়া মাহফিল সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে ঘুষ ছাড়া মিলছে না সেবা কোম্পানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মনির মিয়া গ্রেপ্তার জৈন্তাপুরে ওসি মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে পুলিশের ধারাবাহিক অভিযান বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি সিলেট’র কার্যকরী কমিটির ১ম সভা অনুষ্ঠিত সিলেটে এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের ‘লেজেন্ড মিটআপ’: স্মৃতিচারণ, সংবর্ধনা ও সাংস্কৃতিক উল্লাসে সহস্রাধিক বন্ধুর মিলনমেলা স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী : মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় কানাইঘাটের গাছবাড়িতে মিছিলকারী ছাত্রলীগকর্মী গ্রেফতার সিলেটে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ-ছাত্রলীগের ১২ নেতাকর্মী আটক সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের এক যুগ পূর্তি উৎসব উদযাপন সাংবাদিকের ওপর হামলা: সাদাপাথর লুটের প্রধান আসামি শুক্কুর কারাগারে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্যদিয়ে কানাইঘাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র যাত্রা শুরু গাছবাড়িতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সিলেট জেলা ও মহানগর জামায়াতের আমির পদে পুনর্নির্বাচিত হাবিব-ফখরুল মৌলভীবাজারে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা, গ্রেফতার ১ হবিগঞ্জে পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি প্রেমের প্রস্তাবের জেরে মহববত আলীকে হত্যা,স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৪ সিলেট ও হবিগঞ্জের তিন ইউএনওকে রদবদল সিলেটে পুরাতন যে ভাইরাসে নতুন আক্রান্ত ১৯ সিলেট টেস্ট: আলোকস্বল্পতায় প্রথম দিনের খেলা আগেভাগেই শেষ শ্রীমঙ্গলে সাংবাদিকদের বি রু দ্ধে মা*ম*লা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
কানাইঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কানাইঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কানাইঘাট প্রতিনিধিঃ
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে সিলেটের কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাট্য সমবায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আজ রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে প্রথমে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়।

 

পরে উপজেলার বিভিন্ন সমিতির সমবায়ীদের নিয়ে এক বর্ণাট্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা চত্ত¡র পদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

 

এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও অফিস সহায়ক জয়নাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার শাখাওয়াত হোসেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন।

 

এ ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা দলের সভাপতি ফাতেহা বেগম, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী।

 

সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, অরন্য সঞ্চয় ঋনদান সমবায় সমিতির সভাপতি শমসের আলম, বড়চাতল যুব ফোরামের সভাপতি ফখর উদ্দিন চৌধুরী, লোভাছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, সুরইঘাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্য শহীদ আহমদ, সততা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য আলমাছ উদ্দিন, কানাইঘাট বাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক পরেশ কান্ত দাস। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, সমবায়ের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে।

 

মানুষের মধ্যে সমবায় ভিত্তিক সমাজ গঠনে মুলত দিবসটি প্রতি বছর পালন করা হয়। জাতীয় ভাবে কানাইঘাটের সমবায়ীরা পুরুস্কৃত হচ্ছেন, এটা আমাদের জন্য গর্বের বিষয়। তিনি সকল সমবায়ীদের ঐক্যবদ্ধ থেকে কানাইঘাটের আর্থসামাজিক উন্নয়নে কাজ করার আহবান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com