মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
গোয়াইনঘাটে ডিআই গাড়ি-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪ সিলেটে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২০ জন হাতকড়াসহ নিষিদ্ধ আ’লীগ নেতা ছিনতাই: যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, পাল্টাপাল্টি ধাওয়া, অবরোধ–ভাঙচুর চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম শ্রীমঙ্গলে বারবার অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন সিলেট সীমান্তে ভারতীয় শটগান-গুলিসহ মাদক উদ্ধার ককটেল ফুটিয়ে খুনি হাসিনা কখনোই দেশে ফিরতে পারবেন না : আমান ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ মানসিক চাপ কী সন্তান ধারণে বাধা সৃষ্টি করে? সকালে খালি পেটে কোন চা পান করবেন, জানালেন পুষ্টিবিদ ওট মিল্ক নাকি গরুর দুধ, কোনটি বেশি স্বাস্থ্যকর? আত্মগোপনে থাকা সাবেক এমপি রনজিতের দেশে এসে সভার দাবি, সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন সিলেট ও হবিগঞ্জের তিন ইউএনও’র বদলির আদেশ বাতিল ভিডিও বার্তা দিয়ে মৃত্যুর খবরকে বানোয়াট বললেন রাগীব আলী রনজিত সরকারের ‘সমাবেশ’: ভিডিওতে দেখা যাওয়া তারা মিয়া আটক হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার এবার লাইভে এসে পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর স্পেনের একাদশে থাকছেন না ইয়ামাল মুমিনের রেকর্ড সেঞ্চুরিতে সেমিতে বাংলাদেশ ‘কোনো কারণেই যাবেন না’, ৬ দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা বিশ্ববাজারে কমল তেলের দাম পুলিশের হাত থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ছিনতাই, ২৪ ঘণ্টা পেরিয়েও গ্রেপ্তার করতে পারেনি সিলেটের পুলিশ সৌদির পূর্ব-পশ্চিম পাইপলাইনে ফের হামলা প্রচুর অর্থ খরচ করে সহিংসতার মাধ্যমে আতঙ্ক ছড়াচ্ছে আওয়ামী লীগ : তথ্য উপদেষ্টা ধানমন্ডি ৩২-এ দুটি ককটেল ও একটি চিরকুট উদ্ধার ৩০০ কর্মীর সাক্ষাৎকারের তারিখ ও সময়সূচি প্রকাশ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫ বনানী কবরস্থানে ১৫ বছরের কবরের ফি ১ কোটি টাকা
সকালে খালি পেটে কোন চা পান করবেন, জানালেন পুষ্টিবিদ

সকালে খালি পেটে কোন চা পান করবেন, জানালেন পুষ্টিবিদ

সকালে ঘুম থেকে উঠেই এক কাপ চা পান করা অনেকের দৈনন্দিন অভ্যাস। কেউ দুধ চা, কেউ গ্রিন টি, আবার কেউ লেবু চা দিয়ে দিনের শুরু করেন। তবে খালি পেটে চা পান করা শরীরের জন্য কতটা উপকারী, তা নিয়ে রয়েছে নানা মত। পুষ্টিবিদদের মতে, বিষয়টি নির্ভর করে চায়ের ধরন এবং ব্যক্তির শারীরিক অবস্থার ওপর। কোনো চা খালি পেটে পান করা তুলনামূলক ভালো হতে পারে, আবার কোনোটি থেকে দেখা দিতে পারে পেটের অস্বস্তি।
যুক্তরাষ্ট্রের নিবন্ধিত পুষ্টিবিদ লরেন ম্যানেকারের মতে, সকালে খালি পেটে চা পান করলে কিছু উপকার পাওয়া যেতে পারে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে এটি অস্বস্তির কারণও হতে পারে। চায়ের ধরন এবং ব্যক্তির হজমক্ষমতা অনুযায়ী এর প্রভাব ভিন্ন হয়।
গ্রিন টি ও ব্ল্যাক টি : কোনটি ভালো?  
ওজন নিয়ন্ত্রণ ও সুস্থ থাকার আশায় অনেকেই সকালে খালি পেটে গ্রিন টি পান করেন। তবে বিশেষজ্ঞদের মতে, এটি সবার জন্য উপযুক্ত নয়। পুষ্টিবিদ লরেন ম্যানেকার জানান, খালি পেটে গ্রিন টি বা ব্ল্যাক টি পান করলে কারও কারও বমিভাব ও অ্যাসিডিটির সমস্যা হতে পারে। এসব চায়ে থাকা ক্যাফেইন পেটে অস্বস্তিও তৈরি করতে পারে। তাই যাঁদের এ ধরনের সমস্যা রয়েছে, তাঁদের হালকা কিছু খাওয়ার পর চা পান করা ভালো।
গ্রিন টি ও ব্ল্যাক টি—দুই ধরনের চায়েই রয়েছে পলিফেনল নামের উপকারী উদ্ভিজ্জ উপাদান। তবে এই উপাদান খাবার থেকে আয়রন শোষণে বাধা দিতে পারে। বিশেষ করে ডাল, শাকসবজি, বাদাম ও শস্যজাতীয় খাবারে থাকা নন-হিম আয়রন শোষণ কমাতে পারে এসব চা। মাংস, মাছ ও মুরগিতে থাকা হিম আয়রন শোষণেও কিছুটা প্রভাব পড়তে পারে, যদিও তা তুলনামূলক কম।
এ কারণে যাঁদের রক্তস্বল্পতা বা আয়রনের ঘাটতি রয়েছে, তাঁদের খাবারের সঙ্গে চা পান না করাই ভালো। খাবারের অন্তত এক থেকে দুই ঘণ্টা আগে বা পরে চা পান করলে আয়রন শোষণে এর প্রভাব কমানো সম্ভব।
খালি পেটে হারবাল চা কেমন? 
ক্যামোমাইল ও আদা দিয়ে তৈরি হারবাল চা হজমে সহায়ক হতে পারে। পুষ্টিবিদ লরেন ম্যানেকারের মতে, ক্যামোমাইল ও আদা চা পেটের অস্বস্তি কমাতে এবং হজমপ্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করতে পারে। এ ধরনের চা তুলনামূলক কোমল হওয়ায় সকালে খালি পেটে পান করলেও অস্বস্তির আশঙ্কা কম।
তবে আরেক পুষ্টিবিদ জেসিকা স্ট্রনের মতে, ক্যামোমাইল চা খালি পেটে পান করা ভালো হলেও আদা চা খাবারের সঙ্গে পান করলে বেশি উপকার পাওয়া যেতে পারে। কারণ, আদা পাকস্থলী থেকে খাবার অন্ত্রে যাওয়ার প্রক্রিয়ায় প্রভাব ফেলে এবং হজমে সহায়তা করতে পারে।
হিবিসকাস চাও কিছু ক্ষেত্রে উপকারী হতে পারে। বিশেষজ্ঞদের মতে, যাদের খাবার খাওয়ার পর রক্তচাপ বেড়ে যাওয়ার প্রবণতা রয়েছে, তাদের জন্য এই চা সহায়ক হতে পারে। এটি রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে। তবে রক্তচাপের ওষুধ গ্রহণকারীদের চিকিৎসকের পরামর্শ ছাড়া হিবিসকাস চাকে চিকিৎসার বিকল্প হিসেবে নেওয়া উচিত নয়।
পুদিনা চা খালি পেটে কিংবা খাবারের পর—দুই সময়েই পান করা যায়। তবে খাবারের পর পান করলে পেট ফাঁপা বা অস্বস্তি কমাতে সহায়তা করতে পারে।
ওলং, মরিঙ্গা ও কম্বুচা কখন পান করবেন?
গ্রিন টি ও ব্ল্যাক টি ছাড়াও অন্য চা পানের ক্ষেত্রেও সময় গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে, খাবারের সঙ্গে ওলং চা পান করলে ওজন নিয়ন্ত্রণ এবং অন্ত্রের উপকারী জীবাণুর ভারসাম্য বজায় রাখতে সহায়তা করতে পারে।
অন্যদিকে, মরিঙ্গা বা সজনে পাতার চা আয়রনসমৃদ্ধ খাবারের সঙ্গে পান করলে আয়রন শোষণে সহায়ক হতে পারে। আর কম্বুচায় থাকা প্রোবায়োটিক ও প্রিবায়োটিক উপাদান অন্ত্রের স্বাস্থ্য এবং হজমপ্রক্রিয়ার জন্য উপকারী হতে পারে। এ কারণে খাবারের সঙ্গে বা পরে কম্বুচা পান করার পরামর্শ দেওয়া হয়।
সকালে কোন চা পান করা ভালো?
বিশেষজ্ঞদের মতে, সবার জন্য একই ধরনের চা বা একই সময় নির্ধারণ করা ঠিক নয়। সকালে খালি পেটে চা পান করলে বমিভাব, বুকজ্বালা কিংবা পেটে অস্বস্তি হলে আগে হালকা কিছু খেয়ে নেওয়া ভালো।
যাদের আয়রনের ঘাটতি বা রক্তস্বল্পতা রয়েছে, তাদের গ্রিন টি ও ব্ল্যাক টি খাবারের সঙ্গে পান করা এড়িয়ে চলা উচিত। অন্যদিকে, ক্যামোমাইল চা সকালে খালি পেটে পান করার ক্ষেত্রে তুলনামূলক ভালো বিকল্প হতে পারে।
সব মিলিয়ে, চা পানের উপকারিতা পেতে শুধু চায়ের ধরন নয়, কখন পান করছেন সেটিও গুরুত্বপূর্ণ। তাই নিজের শরীরের প্রতিক্রিয়া বুঝে এবং শারীরিক প্রয়োজন অনুযায়ী চা পানের অভ্যাস গড়ে তোলাই ভালো। 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com