মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
গোয়াইনঘাটে ডিআই গাড়ি-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪ সিলেটে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২০ জন হাতকড়াসহ নিষিদ্ধ আ’লীগ নেতা ছিনতাই: যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, পাল্টাপাল্টি ধাওয়া, অবরোধ–ভাঙচুর চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম শ্রীমঙ্গলে বারবার অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন সিলেট সীমান্তে ভারতীয় শটগান-গুলিসহ মাদক উদ্ধার ককটেল ফুটিয়ে খুনি হাসিনা কখনোই দেশে ফিরতে পারবেন না : আমান ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ মানসিক চাপ কী সন্তান ধারণে বাধা সৃষ্টি করে? সকালে খালি পেটে কোন চা পান করবেন, জানালেন পুষ্টিবিদ ওট মিল্ক নাকি গরুর দুধ, কোনটি বেশি স্বাস্থ্যকর? আত্মগোপনে থাকা সাবেক এমপি রনজিতের দেশে এসে সভার দাবি, সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন সিলেট ও হবিগঞ্জের তিন ইউএনও’র বদলির আদেশ বাতিল ভিডিও বার্তা দিয়ে মৃত্যুর খবরকে বানোয়াট বললেন রাগীব আলী রনজিত সরকারের ‘সমাবেশ’: ভিডিওতে দেখা যাওয়া তারা মিয়া আটক হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার এবার লাইভে এসে পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর স্পেনের একাদশে থাকছেন না ইয়ামাল মুমিনের রেকর্ড সেঞ্চুরিতে সেমিতে বাংলাদেশ ‘কোনো কারণেই যাবেন না’, ৬ দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা বিশ্ববাজারে কমল তেলের দাম পুলিশের হাত থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ছিনতাই, ২৪ ঘণ্টা পেরিয়েও গ্রেপ্তার করতে পারেনি সিলেটের পুলিশ সৌদির পূর্ব-পশ্চিম পাইপলাইনে ফের হামলা প্রচুর অর্থ খরচ করে সহিংসতার মাধ্যমে আতঙ্ক ছড়াচ্ছে আওয়ামী লীগ : তথ্য উপদেষ্টা ধানমন্ডি ৩২-এ দুটি ককটেল ও একটি চিরকুট উদ্ধার ৩০০ কর্মীর সাক্ষাৎকারের তারিখ ও সময়সূচি প্রকাশ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫ বনানী কবরস্থানে ১৫ বছরের কবরের ফি ১ কোটি টাকা
সিলেটে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২০ জন

সিলেটে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২০ জন

সিলেট বিভাগে মহামারি হাম ও রুবেলার পাশাপাশি এবার ডেঙ্গুর সংক্রমণও উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের চার জেলায় নতুন করে আরও ২০ জনের ডেঙ্গু রোগ শনাক্ত হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪ জন রোগী। তবে এই সময়ের মধ্যে ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের পাঠানো দৈনিক ডেঙ্গু পরিস্থিতি সংক্রান্ত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ২০ জন ডেঙ্গু রোগীর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৭ জন, সুনামগঞ্জে ২ জন এবং হবিগঞ্জে সর্বোচ্চ ১১ জন রয়েছেন।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ২ জন এবং নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ১ জন।

সুনামগঞ্জ সদর হাসপাতালে ২ জন।

হবিগঞ্জ সদর হাসপাতালে ৬ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন।

 

বর্তমানে সিলেট বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে সর্বমোট ৬৪ জন ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

 

এর মধ্যে সিলেটে ওসমানী মেডিকেলে ১৬ জন, রাগীব-রাবেয়া মেডিকেলে ১১ জন এবং নর্থ ইস্ট মেডিকেলে ১ জন ভর্তি আছেন। হবিগঞ্জ জেলায় লাখাই উপজেলায় ৮ জন, হবিগঞ্জ সদরে ১০ জন, বাহুবলে ৩ জন ও মাধবপুরে ২ জন চিকিৎসাধীন। সুনামগঞ্জ জেলায় সদরে ৭ জন, ধর্মপাশায় ৩ জন, শান্তিগঞ্জে ১ জন ও তাহিরপুরে ১ জন ভর্তি রয়েছেন। এছাড়া মৌলভীবাজার সদর হাসপাতালে ১ জন রোগী ভর্তি আছেন।

 

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৪০ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে এবং এ সময়ে মারা গেছেন ৬ জন।

 

ডেঙ্গু শনাক্তে শীর্ষে রয়েছে হবিগঞ্জ জেলা; মোট আক্রান্ত ৪১৫ জন এবং মৃত্যু ৩ জন।
সিলেটে শনাক্ত ২৬১ জন এবং মৃত্যু ২ জন।

সুনামগঞ্জে শনাক্ত ২৪০ জন (মৃত্যু নেই)।

 

এবং মৌলভীবাজারে শনাক্ত ৯১ জন এবং মৃত্যু ১ জন।

 

এদিকে বহিরাগত অন্য জেলা থেকে এসে সিলেটে চিকিৎসা নেওয়ার সময় শনাক্ত হয়েছেন ৩৩ জন (মৃত্যু নেই)।

 

ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রম জোরদার এবং নাগরিকদের বাসাবাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার তাগিদ দিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com