কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেটের জেলা প্রশাসক আবদল্লাহ আল মামুন কানাইঘাট উপজেলা পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি কানাইঘাটে আসেন এবং উপজেলা পরিষদ পরির্দশন করেন।
এসময় জেলা প্রশাসক প্রথমে উপজলা পরিষদ সভা কক্ষে কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মেডিক্যাল সামগ্রী স্টেথোস্কোপ, বøাড প্রেশার মাপার মেশিন, বøাড সুগার পরিমাপের মেশিন বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে স্বাস্থ্য সামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন ইউনিয়ন পর্যায়ে মানুষের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার জন্য ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রগুলোতে বর্তমান সরকার এসব মেডিকেল সামগ্রী পৌছে দিচ্ছে। তিনি এসব স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসক ও মাঠপর্যায়ে চিকিৎসাসেবা প্রদানকারীদের নিষ্টার সাথে মানুষকে সেবা দেওয়ার জন্য আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আয়শা আক্তার, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ, উপজেলা হাসপাতালের ইউএইচও ডাঃ শপ্নিল সৌরভ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ^জিৎ রায়, সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী রাজু সেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এরপর জেলা প্রশাসক উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এছাড়াও উপজেলার ৩ নং দিঘিরপাড় ইউনিয়নের সাতবাঁক হাফিজিয়া মাদ্রাসার কবরস্থানে শায়িত ১৯৭১ সালে রণাঙ্গণে শাহাদাৎবরণকারী কর্নেল মাহবুবুর রহমান বীর উত্তমের কবর জিয়ারত করেন।