বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
জৈন্তাপুরে আ.লীগের ৩৯জনের নামে মামলা, গ্রেফতার ৩ শিরোপার স্বপ্নে বিভোর হামজা জেমস বন্ডের চরিত্রে হৃতিক রোশন? কৌশলগত বিভেদ যেখানে ঐক্যবদ্ধ প্রতিরোধ দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে মাহাদীর রিভিশন আবেদন পুলিশ সুপারের কার্যালয়ে বিদ্যুতের তার চুরি আইজেনকট প্রধানমন্ত্রী হতে পারেন— ‘আতঙ্কে আছেন’ নেতানিয়াহু মিরপুরে তিন যাত্রীবাহী বাসে আগুন ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, আসতে পারে ৬টি শৈত্যপ্রবাহ নাশকতার আগুনে পুড়ছে জননিরাপত্তা রাতারগুলের রিসোর্টে রনজিতের সভা শনাক্ত গোয়াইনঘাটে ডিআই গাড়ি-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪ সিলেটে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২০ জন হাতকড়াসহ নিষিদ্ধ আ’লীগ নেতা ছিনতাই: যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, পাল্টাপাল্টি ধাওয়া, অবরোধ–ভাঙচুর চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম শ্রীমঙ্গলে বারবার অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন সিলেট সীমান্তে ভারতীয় শটগান-গুলিসহ মাদক উদ্ধার ককটেল ফুটিয়ে খুনি হাসিনা কখনোই দেশে ফিরতে পারবেন না : আমান ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ মানসিক চাপ কী সন্তান ধারণে বাধা সৃষ্টি করে? সকালে খালি পেটে কোন চা পান করবেন, জানালেন পুষ্টিবিদ ওট মিল্ক নাকি গরুর দুধ, কোনটি বেশি স্বাস্থ্যকর? আত্মগোপনে থাকা সাবেক এমপি রনজিতের দেশে এসে সভার দাবি, সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন সিলেট ও হবিগঞ্জের তিন ইউএনও’র বদলির আদেশ বাতিল ভিডিও বার্তা দিয়ে মৃত্যুর খবরকে বানোয়াট বললেন রাগীব আলী রনজিত সরকারের ‘সমাবেশ’: ভিডিওতে দেখা যাওয়া তারা মিয়া আটক হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার এবার লাইভে এসে পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
আইজেনকট প্রধানমন্ত্রী হতে পারেন— ‘আতঙ্কে আছেন’ নেতানিয়াহু

আইজেনকট প্রধানমন্ত্রী হতে পারেন— ‘আতঙ্কে আছেন’ নেতানিয়াহু

ইয়াশার এইড পার্টির নেতা গাদি আইজেনকট ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন— এমন সম্ভাবনায় মারাত্মক দুশ্চিন্তায় রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর সাবেক উপদেষ্টা নির হেফেৎজ এমনটাই মনে করেন। ইসরায়েলের ১০৩এফএম রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
হেফেৎজ বলেন, নেতানিয়াহুর যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মূলত আতঙ্কই চালিকাশক্তি হিসেবে কাজ করে। চোখ বন্ধ করলেই আমি সেই আতঙ্কময় পরিবেশটা অনুভব করতে পারি।
নির হেফেৎজ ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত নেতানিয়াহু সরকারের প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি সরাসরি নেতানিয়াহুর পরিবার ও পিআরের ব্যক্তিগত উপদেষ্টা হিসেবে কাজ করেন। ২০১৮ সালের শুরুতে একটি দুর্নীতি মামলায় পুলিশ তাকে গ্রেফতার করার আগপর্যন্ত তিনি নেতানিয়াহু পরিবারের অত্যন্ত আস্থাভাজন ছিলেন।
সাক্ষাৎকারে হেফেৎজ নেতানিয়াহুর কার্যালয়ের ভেতরের ভীতিপ্রদ পরিবেশ নিয়েও কথা বলেন। নিজের অভিজ্ঞতা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মপরিবেশ তুলে ধরে তিনি জানান, রাজনৈতিক অনিশ্চয়তার সময়ে নেতানিয়াহুর স্ত্রী সারা ও ছেলে ইয়ার প্রায়ই জরুরি ফোন করতেন, যা তাদের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছিল।
হেফেৎজ আরও বলেন, ইয়ার ও সারা প্রতি পাঁচ সেকেন্ড পর পর একই কথা বলে জরুরি ফোন করতেন। একটু খেয়াল করলেই এই আতঙ্ক নিজের চোখেই দেখতে পাওয়া যায়। নিজের অবস্থান যখন বিপদের মুখে পড়ে, তখন নেতানিয়াহুর এ ধরনের আচরণ খুব একটা অস্বাভাবিক নয়। নিজের স্বার্থ রক্ষার প্রশ্ন এলেই তিনি এভাবেই প্রতিক্রিয়া দেখান।
নেতানিয়াহুর ক্ষমতা হারানোর আশঙ্কা নিয়ে আলোচনা করতে গিয়ে হেফেৎজ জানান, বিরোধী দলে চলে যাওয়ার এই পরিবর্তনটি প্রধানমন্ত্রী ও তার পরিবারের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক হবে।
তার মতে, সহজ কথায় বলতে গেলে, ক্ষমতা হারালে তার গৃহকোণের জীবন একেবারেই আর সহজ থাকবে না। পাশাপাশি এটিও ভুলে যাওয়ার জো নেই যে তিনি এমন একজন মানুষ, যিনি বিশ্বনেতাদের কাছ থেকে পাওয়া খাতির-যত্ন ও সম্মান ভীষণ পছন্দ করেন।
ইসরায়েলের সরকারি বিমান ‘উইং অব জিয়ন’-এর কথা টেনে হেফেৎজ প্রশ্ন তোলেন, তিনি কি আদৌ বিরোধী দলের আসনে গিয়ে বসতে পারবেন? তিনি কি হঠাৎ করে দেখতে পারবেন যে আইজেনকট গাড়িবহর নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, হেলিকপ্টারে চড়ে সব জায়গায় যাচ্ছেন এবং ‘উইং অব জিয়ন’-এ করে আকাশপথে যাতায়াত করছেন?
হেফেৎজ দাবি করেন, নেতানিয়াহু, সারা ও ইয়ার— এই তিনজন মানুষ রীতিমতো ক্ষোভে ফেটে পড়বেন। তাদের কাছে এই দৃশ্য গাজায় জিম্মি থাকা মানুষের দুঃখ-দুর্দশার চেয়েও অনেক বেশি কষ্টের মনে হবে।
প্রধানমন্ত্রিত্ব হারালে নেতানিয়াহুর দুর্নীতি মামলার বিচারে কী প্রভাব পড়বে
ক্ষমতা হারালে চলমান দুর্নীতি মামলার বিচারে নেতানিয়াহুর কী পরিণতি হতে পারে, সেই আলোচনার মধ্য দিয়ে হেফেৎজ তার বক্তব্য শেষ করেন। তার ধারণা, বর্তমান প্রধানমন্ত্রী হওয়ার সুবাদেই আদালতের শুনানিতে হাজির হওয়ার সময়সূচির ক্ষেত্রে তিনি কিছুটা ছাড় বা নমনীয়তা পেয়ে আসছেন। কিন্তু বিরোধী দলে চলে গেলে বিচারকেরা তাকে আরও কঠোরভাবে নিয়ম মেনে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিতে পারেন।
হেফেৎজ প্রশ্ন রেখে বলেন, আপনারা কি একবার ভেবে দেখেছেন তার জীবনটা তখন কতটা পাল্টে যাবে? ডিস্ট্রিক্ট জজদের যে প্যানেলটি বর্তমানে আইনজীবী অমিত হাদাদকে বিচারকাজ পরিচালনার ক্ষেত্রে ছাড় দিচ্ছে, তারাই তখন তাকে সরাসরি বলে দেবে—আপনাকে প্রতিটি শুনানিতে সশরীরে উপস্থিত থাকতে হবে।
হেফেৎজ আরও বলেন, তখন বিচারকেরা সমস্ত নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেবেন এবং তাকে দিনের পর দিন আদালতে বসে থাকতে বাধ্য করবেন।
সূত্র : দ্য জেরুজালেম পোস্ট

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com