রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানে আশার আলো দেখাচ্ছে বালাগঞ্জের আত-তাকওয়া প্রকল্প কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষ সহ চোরাকারবারী গ্রেফতার আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন অনুসারী বিএনপির নেতাকর্মীদের মিছিল বিছনাকান্দি সীমান্তে পাথর আনতে গিয়ে বিএসএফের হাতে বাংলাদেশি আটক দক্ষিণ সুরমা বাইপাসে কাভার্ডভ্যানের ধাক্কায় বালাগঞ্জের নিহত ১ জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ১২ লিস্টার মেশিন ও ২ ট্রাক ধ্বংস কানাইঘাটে জেলা প্রশাসকের মাছের পোনাঅবমুক্ত ও মেডিকেল সামগ্রী বিতরণ সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গেটে আগুন, পেট্রোল বোমা নিক্ষেপের দাবি চুনারুঘাটে মাদক সেবনের দায়ে এক যুবকের ১ মাসের কারাদণ্ড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কানাইঘাটে ১৯৫০ পিস ইয়াবা জব্দ কানাইঘাট উপজেলা তাতীদলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন কানাইঘাট পৌরসভার আয়োজনে প্রথমবারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছনাকান্দিতে সেবা ফাউন্ডেশনের দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ৫২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, জৈন্তাপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ কানাইঘাটে বিজিবি’র অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকার মালামাল জব্দ বালাগঞ্জে দেশ মেডিকেয়ারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা চড় আলাউদ্দীন – হাসানকে ঘিরে সিন্ডিকেটের অভিযোগ, জিম্মি এনআইডি সেবা হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিসের কাজের উদ্বোধন, সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে মুখ চেপে অপহরণের চেষ্টা কূটনীতির নামে হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র, অভিযোগ পেজেশকিয়ানের পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ : স্বরাষ্ট্রমন্ত্রী রিসোর্ট সিলগালা সীমান্তে রনজিতকাণ্ড , আটক ৪ ডিউটি শেষে বাড়ি ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে হেনস্তার চেষ্টা গাছে ঝুলছিল ভ্যানচালকের লাশ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতায় সর্বোচ্চ জোর সিসিক প্রশাসকের সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১২ লক্ষ টাকার চোরাচালান জব্দ জৈন্তাপুরে আ.লীগের ৩৯জনের নামে মামলা, গ্রেফতার ৩ শিরোপার স্বপ্নে বিভোর হামজা জেমস বন্ডের চরিত্রে হৃতিক রোশন? কৌশলগত বিভেদ যেখানে ঐক্যবদ্ধ প্রতিরোধ
আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন অনুসারী বিএনপির নেতাকর্মীদের মিছিল

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন অনুসারী বিএনপির নেতাকর্মীদের মিছিল

কানাইঘাট প্রতিনিধিঃ
গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্যে ও নাশঁকতামূলক কর্মকান্ডের প্রতিবাদে কানাইঘাটে বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা দিকে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে কানাইঘাট পৌর শহরে এ মিছিল বের করা হয়।

 

সিলেট জেলা বিএনপির সাবেক প্রথম সহ-সভাপতি (সিলেট-৫) আসন থেকে বিগত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (বহিষ্কৃত) মামুনুর রশিদ চাকসু মামুনের অনুসারী নেতাকর্মীরা মুলত এ মিছিলটি বের করেন। মিছিলে শত শত নেতাকর্মী অংশ নেন। মিছিলটি কানাইঘাট বাজার থেকে বের হয়ে থানা মোড় পদক্ষিণ করে মধ্য বাজারে গিয়ে এক পথ সভায় মিলিত হয়।

 

এ সময় কানাইঘাট পৌর বিএনপির সহ-সভাপতি জালাল আহমদ জনির সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আবুল বাশারের পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ওয়েছ আহমদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ডিপজল, জেলা বিএনপির উপদেষ্টা আবিদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারবেজ, লক্ষীপ্রসাদপশ্চিম ইউপি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, রাজাগঞ্জ ইউপি বিএনপির সিনিয়র সহ-সভাপতি সইফ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক নিমার মেম্বার, উপজেলা বিএনপির গণ শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সেলিম আহমদ, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মোঃ জাকারিয়া সহ যুবদল, জাসাস, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল, তাতীদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

পথসভায় বক্তারা বলেন ২৪’শের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভূত্থানে দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা ও তার দোষরা ভারতে অবস্থান করে দেশকে অস্থিশীল করার জন্য হুকুম দিচ্ছে।

 

তাদের হুকুমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় অগ্নীসন্ত্রাস, নাশকঁতা ও দেশ বিরোধী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। অথচ শেখ হাসিনা বেঁেচ আছে কিনা তারা তাও জানেন না।

 

কানাইঘাটে চোরাগোপ্ত ভাবে নিষিদ্ধলীগের নেতাকর্মীরা মুখোশ পড়ে মিছিল করছে, এদেরকে চিহ্নিত করে গ্রেফতারের দাবী জানান বক্তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com