কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাটের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে মহিষ এনে বিক্রি করার চেষ্টাকালে ৬টি মহিষ সহ এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত সুয়াইবুর রহমান (সোনাবন্ধু) উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের মৃত সাফর আলীর পুত্র।পুলিশ সূত্রে জানা যায় সুয়াইবুর রহমান ভারত থেকে অবৈধ ভাবে ৬টি মহিষ বিক্রির উদ্দেশ্যে এনে তার বাড়িতে রেখেছেন, এমন গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল তাহার বাড়িতে অভিযান চালিয়ে ৬টি মহিষ আটক সহ তাকে গ্রেফতার করেন। এ ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে সুয়াইবুর রহমানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন।
দৃত আসামীকে শনিবার আদালতে সোর্পদ করেছে পুলিশ। সুয়াইবুর রহমান সড়কের বাজার এলাকার একজন চিহ্নিত চোরাকারবারী।
সে অবৈধ ভাবে ভারত থেকে মহিষ সহ অন্যান্য মালামাল চোরাই পথে নিয়ে আসার সাথে জড়িত বলে পুলিশ সূত্রে জানা গেছে।