মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটের মুলাগুল নয়াবাজারে প্রতিপক্ষের হামলায় আহত-২ সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন কানাইঘাটে পুলিশের কাছ থেকে ২ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে নিষিদ্ধলীগের নেতাকর্মীরা! বিএনপি নেতা বহিষ্কার জাফলংয়ে মৎস্য অভয়াশ্রমের উপকারিতা নিয়ে সচেতনতামূলক সভা চালের পানি পড়া নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত জৈন্তাপুরে বিজিবি-এসআরবির যৌথ অভিযান, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭ বোতল সিরাপ উদ্ধার চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মাওলানা কাজী আবুল খায়ের সানুর উদ্যোগে মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়া সামগ্রী বিতরণ পাঠানপাড়া সোনালী সংঘের কমিটি গঠিত সভাপতি মনজুর খান, সাধারণ সম্পাদক নওশাদ খান স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানে আশার আলো দেখাচ্ছে বালাগঞ্জের আত-তাকওয়া প্রকল্প কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষ সহ চোরাকারবারী গ্রেফতার আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন অনুসারী বিএনপির নেতাকর্মীদের মিছিল বিছনাকান্দি সীমান্তে পাথর আনতে গিয়ে বিএসএফের হাতে বাংলাদেশি আটক দক্ষিণ সুরমা বাইপাসে কাভার্ডভ্যানের ধাক্কায় বালাগঞ্জের নিহত ১ জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ১২ লিস্টার মেশিন ও ২ ট্রাক ধ্বংস কানাইঘাটে জেলা প্রশাসকের মাছের পোনাঅবমুক্ত ও মেডিকেল সামগ্রী বিতরণ সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গেটে আগুন, পেট্রোল বোমা নিক্ষেপের দাবি চুনারুঘাটে মাদক সেবনের দায়ে এক যুবকের ১ মাসের কারাদণ্ড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কানাইঘাটে ১৯৫০ পিস ইয়াবা জব্দ কানাইঘাট উপজেলা তাতীদলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন কানাইঘাট পৌরসভার আয়োজনে প্রথমবারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছনাকান্দিতে সেবা ফাউন্ডেশনের দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ৫২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, জৈন্তাপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ কানাইঘাটে বিজিবি’র অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকার মালামাল জব্দ বালাগঞ্জে দেশ মেডিকেয়ারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা চড় আলাউদ্দীন – হাসানকে ঘিরে সিন্ডিকেটের অভিযোগ, জিম্মি এনআইডি সেবা হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিসের কাজের উদ্বোধন, সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে মুখ চেপে অপহরণের চেষ্টা কূটনীতির নামে হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র, অভিযোগ পেজেশকিয়ানের পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ : স্বরাষ্ট্রমন্ত্রী রিসোর্ট সিলগালা সীমান্তে রনজিতকাণ্ড , আটক ৪
সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

 

সবসময় ডেস্ক :::সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের সহযোগিতায় বিদেশি বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

ইনসান এইড এর চেয়ারপার্সন হাফেজ মাওলানা ইউসুফ সালেহ এর দিক নির্দেশনায় ২৩ নভেম্বর সোমবার সিলেট নগরীর শাহপরানের ইসলামাবাদস্থ ইনসান এইড সেন্টারে এই ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।

 

মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ইনসান এইড এর সদস্য যুক্তরাজ্য প্রবাসী রফু মিয়া, রুহুল আমিন সেলিম প্রমুখ। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ ও ইনসান এইড’র দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

 

দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে গরীব অসহায় প্রায় এক হাজার রোগীকে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে প্রায় ৫০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন করে লেন্স লাগানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চোখের রোগীদেরকে বিনামূল্যে চশমা, ঔষধ ও চোখের ড্রপ প্রদান এবং শারীরিক প্রতিবন্ধী রোগী, নিউরো রোগী, গর্ভবতী মা ও শিশুদেরকে ফ্রি চিকিৎসা শেষে ওষুধ দেয়া হয়েছে।

 

ইনসান এইড এর মাধ্যমে বিদেশী অভিজ্ঞ ডাক্তারদের ভালো ও উন্নতমানের চিকিৎসা সেবা গ্রহণ করে আগত রোগীগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

 

মেডিকেল ক্যাম্প উদ্ভোবনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের অনেকেই আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন না। ফলে নানা রোগে আক্রান্ত হয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে ইনসান এইড’র মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

 

বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান শুধু একটি মানবিক উদ্যোগ নয়, বরং এটি সমাজের প্রতি দায়িত্ববোধ, মানবিক মূল্যবোধ ও মানুষের প্রতি ভালোবাসার উজ্জ্বল বহিঃপ্রকাশ।

 

বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব।

 

মানবিক সেবার মাধ্যমে সমাজে সহমর্মিতা ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনসান এইডের এ ধরনের উদ্যোগ সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের মানবিক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

 

এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকলে সমাজের অসহায় মানুষ উপকৃত হওয়ার পাশাপাশি মানবিক, সহানুভূতিশীল ও কল্যাণমুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা এই সংগঠনের মত অন্যান্য সংগঠনগুলোকে দেশ জাতি ও মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com