বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে ফেইসবুকে মানহানিকর পোস্ট : সিলেট আদালতে মামলা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে ফেইসবুকে মানহানিকর পোস্ট : সিলেট আদালতে মামলা


চব্বিশের গণঅভ্যূত্থান চলাকালে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রনেতাদের বিরুদ্ধে ফেইসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দিয়ে অপপ্রচারের ঘটনায় সিলেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা শাখার সাবেক সহ সমন্বয়ক, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র, মোঃ সালেহিন বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে এই মামলাটি দায়ের করেছেন (মামলা নং- দক্ষিণ সুরমা সি.আর মামলা নং- ২৪১/২০২৫, ধারা- ৫০০/৫০১/৩৪ দন্ডবিধি)।
মামলায় অভিযুক্তরা হলেন- দক্ষিণ সুরমা বরইকান্দি ১নং রোড মোহাম্মদী বি-১৫-এর বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র মাহমুদ আহমদ নাঈম, গোলাপগঞ্জ থানাধীন ঢাকাদক্ষিণস্থ চৌধুরী মহল, হোল্ডিং নং-১১ ব্লক-এ-এর বাসিন্দা মোহাম্মদ লোকমান আলীর পুত্র মোহাম্মদ লতিফ আহমদ ও বিশ^নাথ থানাধীন চৈতন্যনগর গ্রামের বাসিন্দা আব্দুল কাদিরের পুত্র মোঃ মাহবুব হোসাইন।
মামলার বিবরণের জানা যায়, মামলার বাদী মোঃ সালেহীন ২০২৪ সালে স্বৈরাচারী শাসক শেষ হাসিনার পদত্যাগের দাবীতে গড়ে উঠা গণ আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ও সিলেট জেলা শাখার যুগ্ম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় উপরোক্ত আসামীরা দরখাস্তকারী/বাদীকে নানা ভাবে হুমকী ধামকী দিয়ে আসছিল। ২০২৪ সালের ৫ আগস্ট তীব্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হলে আসামীরা আত্মগোপণে চলে যায়। কিন্তু, আত্মগোপণে থেকেও আসামীরা শেখ হাসিনার সমর্থনে ফেইসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ০১/০৬/২০২৫ ইং তারিখে আসামী মাহমুদ আহমদ নাঈম তার ব্যক্তিগত ফেইসবুক আই.ডি থেকে উপরোক্ত মামলার বাদী মোঃ সালেহীন সম্পর্কে আপত্তিকর পোস্ট প্রদান করে। ঐ পোস্টে আসামী মাহমুদ আহমদ নাঈম উপরোক্ত মামলার বাদী মোঃ সালেহীন-কে ‘চাঁদাবাজ’, ‘কুলাঙ্গার’ ইত্যাতি আপত্তিকর বিশেষণে আখ্যায়িত করে।
এছাড়া, ২ নং আসামী মোহাম্মদ লতিফ আহমদ তার ব্যক্তিগত ফেইসবুক আই.ডি থেকে বাদী মোঃ সালেহীন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে ‘চাঁদাবাজি, হুমকি, রাজনৈতিক ত্রাস ও ক্যাম্পাস দখল-এসব অস্ত্র ব্যবহার করে দখলবাজী’ ইত্যাদি করছেন বলে অপপ্রচার করে।
৩নং আসামী মোঃ মাহবুব হোসাইন তার ব্যক্তিগত ফেইসবুক আই.ডি থেকে আপত্তিকর পোস্ট দিয়ে বাদী মোঃ সালেহীন সম্পর্কে লিখে- ‘মোঃ সালেহীনের অত্যাচারে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা অতিষ্ট’।
এছাড়া, আসামীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নবগঠিত এনসিপি সম্পর্কেও তাদের পোস্টে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করে।
উপরোক্ত মামলার বাদী মোঃ সালেহীন তার সহপাঠিদের কাছ থেকে ফেইসবুকে এসব পোস্ট সম্পর্কে জানতে পেরে আসামীদের ফেইসবুক আই.ডি থেকে এসব আপত্তিকর ও মানহানিকর পোস্টের স্ক্রিণ শট সংগ্রহ করেন। এরপর এসব প্রমাণাদিসহ গত ৭ জুলাই সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে মামলা দায়ের করেন। সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জনাব শরীফুল হক মামলাাটি আমলে নিয়ে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আগামী ২৫ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ-কে নির্দেশ প্রদান করেছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com