শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রৌমারীতে সরকারি গাছ কাটার জেরে বৃদ্ধকে মারধর: প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

রৌমারীতে সরকারি গাছ কাটার জেরে বৃদ্ধকে মারধর: প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

 

নাজিম আহমেদ রৌমারী, (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের রৌমারীতে  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ টি গাছ কাটার প্রতিবাদ করায় আমিনুল ইসলাম নামের এক বৃদ্ধকে মারধর করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক আবু জাফর সিদ্দিক ওরফে বুলবুলের বিরুদ্ধে।  এই ঘটনায় বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে রৌমারী থানায় একটি মামলা করেন ওই বৃদ্ধের ছেলে আব্দুল্লাহ আল মামুন ওরফে সজিব। মামলা নং ১৮, তারিখ: ২১/০৮/২০২৫ খ্রি. । অভিযুক্ত প্রধান শিক্ষক উপজেলা চরশৌলমারী ইউনিয়নের খড়ানির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন।

মামলা সূত্রে জানা যায়,  অভিযুক্ত প্রধান শিক্ষক আবু জাফর সিদ্দিক ওরফে বুলবুল রৌমারী সদর ইউনিয়নের চাক্তাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকা কালীন নানা ধরনের দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িয়ে ছিলেন। ওই সময়ে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে ওঠাবসা থাকায় তার অনিয়মের প্রতিবাদ করার সাহস পায়নি কেউ। এ কারণে তিনি বেপরোয়া হয়ে উঠেন।

ভুক্তভোগীর ছেলে আব্দুল্লাহ আল মামুন ওরফে সজিব  বলেন, ২০২৪ সালে সরকারি কোনো অনুমতি ছাড়া ওই বিদ্যালয়ের ২৫টি গাছ কেটে বিক্রি করেন প্রধান শিক্ষক আবু জাফর সিদ্দিক ওরফে বুলবুল। তার স্বেচ্ছাচারিতায় ওই গাছগুলো বিক্রি করার কারণে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে, জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও বিভাগীয় শিক্ষা অফিসে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আমার বাবা আমিনুল ইসলামসহ (৬৮) স্থানীয়রা। অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই প্রধান শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছিল। এ কারণে আমার বাবার উপর ক্ষিপ্ত হয়ে (১৮ আগস্ট) বিকেলে রৌমারী বাজার পানহাটিতে  মারধর করেন। আমার বয়োবৃদ্ধ বাবা একজন হার্টের রোগী। তাকে একা পেয়ে এলোপাথারী কিলঘুষি ও লাথি মারার কারণে আমার বাবার শরীরে বিভিন্ন স্থানে ক্ষত হয়। মারধরের সময় ওই অভিযুক্ত প্রধান শিক্ষক বলেন, আপনার কারণে আমি চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়ে ছিলাম। সে চাকরি ফিরে পেতে দুই লাখ টাকা খরচ হয়েছে ও ওই টাকার দাবি করা হয়। পরে মোবাইল ফোনে ঘটনাটি জেনে দ্রুত এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।

অভিযুক্ত প্রধান শিক্ষক আবু জাফর সিদ্দিক ওরফে বুলবুল মারধরের কথা অস্বীকার করে বলেন, দশ বছর ধরে ওই ব্যক্তি আমার বিরুদ্ধে লেগে আছেন। তার যন্ত্রণায় আমি ওই বিদ্যালয় ছাড়ছি। আবার আমাকে বদলি করানোর জন্য তার নাকি টাকা খরচ হয়েছে, ওই টাকার দাবি করেন তিনি।

কথা হয় রৌমারী থানার দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) শাহ নেওয়াজের সঙ্গে। তিনি বলেন, এ ঘটানায় প্রধানশিক্ষক আবু জাফর সিদ্দিক ওরফে বুলবুলের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com