রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
রৌমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

রৌমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
“শুধু ক্ষমতা পালাবদল নয়, কাঙ্ক্ষিত মুক্তির জন্য চাই আদর্শিক পরিবর্তন”— এই শ্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারী সদর ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-৪ (রৌমারী, চর রাজিবপুর, চিলমারী) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী সহকারী অধ্যাপক হাফিজুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশের মানুষের প্রকৃত মুক্তি কখনোই শুধু ক্ষমতার পালাবদলের মাধ্যমে আসবে না। কাঙ্ক্ষিত মুক্তি অর্জনের জন্য প্রয়োজন আদর্শিক পরিবর্তন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। জনগণের বিশ্বাস, আস্থা ও সহযোগিতা ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আব্দুল কাদের। তিনি বলেন, “দেশে চলমান অব্যবস্থাপনা, দুর্নীতি ও অন্যায় থেকে মুক্তি পেতে হলে ইসলামি মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই। আমাদের সংগঠন মূলত আদর্শভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী এবং জনগণের কল্যাণে কাজ করছে।”

এসময় উপস্থিত ছিলেন— প্রিন্সিপাল মাওলানা আনসার উদ্দিন, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আব্দুর রাজ্জাক আকন্দ, জনাব মুক্তার হোসেন, মাওলানা আসকার আলী মুন্সি, মো. আলতাফ হোসেন মেম্বার, মাওলানা মো. আব্দুল আলিম, মাওলানা মো. নুরুল আমিন, হাফেজ মাওলানা আহমদ সোলায়মান, হযরত মাওলানা মুফতি মাইদুল, মাওলানা জিয়াউর রহমান, মো. ফজলুল কবির বাবলু, মাওলানা রেজাউল করিমসহ আরও অনেকে।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারী সদর ইউনিয়ন শাখার সভাপতি আজিজুর রহমান। তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতা নয়, বরং জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা করা। এজন্য প্রতিটি নেতাকর্মীকে ত্যাগ ও সততার সঙ্গে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রৌমারী উপজেলা শাখার সদস্য সচিব, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com