শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিএমজেএ এর ৩দিন ব্যাপী কক্সবাজার ভ্রমণ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

বিএমজেএ এর ৩দিন ব্যাপী কক্সবাজার ভ্রমণ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন


সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কলেস লোদী বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠাতায় কাজ করে গিয়েছেন। সেই ধারাবাহিকতায় বিএনপি সাংবাদিকদের কল্যাণে সর্বদা কাজ করে আসছে। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়ন করবে। তিনি বলেন, একজন সাংবাদিকের কাজ সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা। সে জন্য গণমাধ্যমকে সমাজের দর্পণ বলা হয়। অন্যায়, অনিয়ম, নিগ্রহ, শোষণ-বঞ্চনা ও অধিকার হরণের বিরুদ্ধে একজন সাংবাদিককে সোচ্চার থাকতে হবে সবসময়।
তিনি বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেট রেল স্টেশনের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) এর সিলেট বিভাগীয় কমিটির ৩ দিন ব্যাপী কক্সবাজার ভ্রমণ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) এর সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক মোহিদ হোসেনের সভাপতিত্বে ও দৈনিক সিলেটের সংবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কোতোয়ালী থানা বিএনপির সদস্য সচিব সুয়েব আহমদ, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সরোয়ার রেজা, সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. নুরুল ইসলাম, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, মহানগর ছাত্রদলের সদস্য নাজমুল ইসলাম, মোস্তাক আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এইচ আরিফ, সিনিয়র সদস্য ও ইনকিলাব সিলেটের ব্যুরো প্রধান ফয়সল আমিন, সদস্য সিলেটের ডাকের সাবেক সিনিয়র সাব এডিটর মো. রাজু আহমদ, আমার দেশ সিলেট অফিসের সাবেক ফটো সাংবাদিক বেলায়েত আহমদ, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, নাগরিক টিভি সিলেট প্রতিনিধি এম আর টুনু তালুকদার, মাইটিভি সিলেটের ক্যামেরা পার্সন শাহিন আহমদ, আশিকুর রহমান রানা, বাবর জোয়ারদার, মাছুম আহমদ চৌধুরী, রুবেল আহমদ, রেজওয়ান আহমদ, সুমন আকমল, সোহেল আহমদ, জয় রায় হিমেল, সবুজ আহমদ, জাবেদ ইমরান, আব্দুল মাজিদ চৌধুরী, নগর সমাচারের সম্পাদক আল আমিন, জাহিদ উদ্দিন, ফাহিম আহমদ, কৃতিশ তালুকদার, ঈসা তালুকদার, আশরাফুল ইসলাম, অফিস সহকারি ফেরদৌস আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com