রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
রৌমারীতে নদী ভাঙন মোকাবিলার দাবিতে সংলাপ

রৌমারীতে নদী ভাঙন মোকাবিলার দাবিতে সংলাপ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে নদী ভাঙন ব্যবস্থাপনায় লোকায়ত পদ্ধতি ও কমিউনিটির অংশগ্রহণকে স্থানীয় সরকারের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার দাবিতে  সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ আরডিআরএস বাংলাদেশ ও অক্সফ্যাম বাংলাদেশের আয়োজনে  ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির অর্থায়নে ট্রোসা -২ প্রকল্পের আওতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।দিনব্যাপী চলা এ সংলাপে অংশ নেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও ভুক্তভোগী কমিউনিটির সদস্যরা।

সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্ব কুমার হালদার, বিশেষ অতিথি রৌমারী থানার ওসি সেলিম মালিক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মহিম আল মোস্তাকুর, সমাজসেবা ও পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী ও বন্দবেড় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের, বেসরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল, রৌমারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আঞ্জুমান আরা, নদী সংগঠক মহীউদ্দিন মহির, প্রভাষক আক্তারুজ্জামান, কমিউনিটির বান্ডাল সংগঠক আমিনুর রহমান, কমিউনিটি নেতৃত্ব সিরাজুল ইসলাম ও আনুজা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, কমিউনিটির নেতৃত্বে কম খরচে বাঁশের বান্ডাল নির্মাণ করে নদী ভাঙন মোকাবিলার যে লোকায়ত পদ্ধতি রৌমারীর বকবান্ধা গ্রামে সফলভাবে প্রয়োগ করা হয়েছে, তা ইতোমধ্যেই কার্যকারিতা প্রমাণ করেছে। কিন্তু সরকারি বরাদ্দ ছাড়া এ ধরনের উদ্যোগ দীর্ঘমেয়াদে বজায় রাখা কঠিন। বক্তারা আরও বলেন, নদী ভাঙন মোকাবিলায় সরকারিভাবে লোকায়ত পদ্ধতি অন্তর্ভুক্ত করা হলে এটি টেকসই সমাধান হিসেবে সারাদেশে উদাহরণ তৈরি করবে।

কমিউনিটি নেতৃবৃন্দ জানান, বান্ডাল পদ্ধতিতে নদীর প্রবাহ নিয়ন্ত্রণ ও ভাঙন কমানো সম্ভব হয়েছে। এই পদ্ধতির প্রসার ঘটাতে স্থানীয় সরকারের সহায়তা বাড়ানোর আহ্বান জানান সুশীল সমাজের প্রতিনিধিরাও।

ট্রোসা-২ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা খায়রন্নেসা সরকার সংলাপের উদ্দেশ্য তুলে ধরে বলেন, ‘বাঁশের বান্ডাল একটি পরিবেশবান্ধব, কম খরচের লোকায়ত পদ্ধতি। স্থানীয় সরকারের পরিকল্পনায় এই পদ্ধতিকে অন্তর্ভুক্ত করলে ও কমিউনিটির অংশগ্রহণ নিশ্চিত করলে নদী ভাঙন মোকাবিলায় কমিউনিটির সক্ষমতা বাড়বে এবং জীবিকায়নে স্থিতিশীলতা আসবে।’

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার বলেন, বিগত দিনে বান্ডাল স্থাপনে কমিউনিটিকে সহায়তা দিয়েছি, ভবিষ্যতেও কোনো কমিউনিটি এমন উদ্যোগ নিলে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

সংলাপে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম আরডিআরএসের প্রতিনিধি রিপন কুমার ও আব্দুর রহিম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com