শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জ সীমান্তে পুলিশের অভিযান: ফেনসিডিলসহ আটক ২ নারী সিলেটে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল, ৬৯ জনের বিরুদ্ধে মামলা নগরীতে ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে ৫১ জন গ্রেফতার বড়লেখা সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ভারতীয় নাগরিক গ্রেফতার সিলেটে হামে দুই শিশুর প্রাণহানি নবীগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১ জন গোয়াইনঘাটে অবৈধ পশুর হাট নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতা, ক্ষতিপূরণ দাবি ইজারাদারের জৈন্তাপুর রাজবাড়িতে মেলা বন্ধে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি ওসমানী হাসপাতালে যৌথ অভিযান, চার দালালকে কারাদণ্ড কম্পিউটার সমিতি সিলেটের কমিটির গঠন জকিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহতের দাবি জামালগঞ্জে সুরমা নদীতে নির্মাণ হচ্ছে সেতু ধোপাদিঘিরপাড়ে তাবলীগের আমির খুন, আপিলে খালাস পেলেন স্ত্রী বিমানে সিলেট এসে বাসে চড়ে মৌলভীবাজার গেলেন প্রধানমন্ত্রী জনগণের বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু হতে পারে না জৈন্তাপুর রাজবাড়িতে মেলা বন্ধে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক সিলেটে আদালতের অনলাইন নিলামে কোটি টাকার আলামত বিক্রি গোলাপগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, ৩ যুবক গ্রেফতার ‎শরীরে প্যাচানো গাঁজাসহ যুবক আটক ‎হবিগঞ্জে দু’দফা সংঘর্ষে নিহত ১ আহত অর্ধশতাধিক মা ও শিশু সহায়তা কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে হবে: সিসিক প্রশাসক মেন্দিবাগ-মাছিমপুরে খোলা স্থানে ময়লার স্তূপ সিলেটে ‘পুলিশের উপস্থিতিতে’ আ’লীগের মিছিল সিলেট-সুনামগঞ্জ নৌপথে চাঁদাবাজি ও হামলার অভিযোগ, নিরাপত্তার দাবিতে শ্রমিকদের সংবাদ সম্মেলন যুক্ত হচ্ছে জাফলং-ভোলাগঞ্জ সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী

মোটরসাইকেল চোর সিন্ডিকেট তারেক বাহিনীর দুই সদস্য আটক: এক মটরসাইকেল উদ্ধার

মোটরসাইকেল চোর সিন্ডিকেট তারেক বাহিনীর দুই সদস্য আটক: এক মটরসাইকেল উদ্ধার

নাজিম আহমেদ (রৌমারী) কুড়িগ্রাম:
কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুরে মোটরসাইকেল চোর সিন্ডিকেট তারেক বাহিনীর দুই সদস্যকে আটক করেছে পুলিশ।  শুক্রবার (১৮ অক্টোবর)  ভোর রাতে রৌমারী থানার উপ-পরিদর্শক তাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি এলাকা থেকে তাদের আটক করেন। আটকৃতরা হলেন, রাজিবপুর উপজেলার বদরপুর উত্তরপাড়া আশ্রয়কেন্দ্রের বাসিন্দা জেল হকের ছেলে রাসেল মিয়া (২৬) ও মরিচাকান্দি আশ্রয়কেন্দ্রের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে সবুজ মিয়া (২৭)।

থানা সূত্রে জানা যায়, রাজিবপুর বাজার ছ’মিল মোড়ের উত্তর পাশে মোবাইল টাওয়ার সংলগ্ন তারেক রহমানের বাড়ি ঘেঁষা ঝোপ থেকে মোটরসাইকেল উদ্ধার ও রৌমারী থানায় একটি মামলা রুজু করা হয়। মামলা নং ১৭। তারিখ:১৭/১০/২০২৫খ্রি.
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল চোর সিন্ডিকেট তারেক বাহিনীর মূল হোতা ও মাদক কারবারি তারেক রহমান (৪৪) রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের মেম্বার পাড়ার (স’মিল মোড়) মৃত ইনছান আলীর ছেলে । তারেক রাজিবপুর উপজেলার নামা বাজারের পাঁচ রাস্তার মোড়ে তাওহিদ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের সত্বাধিকারী।

উল্লেখ্য, চলতি বছরের ১২ সেপ্টেম্বর (শুক্রবার) রৌমারীর কর্তিমারী বাজার এলাকার কাশিয়াবাড়ি থেকে আবু সাইদ নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরির ঘটনায় সামনে আসে তারেক বাহিনীর নাম। এ বাহিনীর সদস্য রাজিবপুর উপজেলার বড়াইডাঙ্গি গ্রামের মৃত আননেছ আলীর ছেলে দুলাল মিয়া (৪৬), বদরপুর উত্তরপাড়া আশ্রয়কেন্দ্রের বাসিন্দা জেল হকের ছেলে রাসেল মিয়া (৩০) ও হবিবর রহমানের ছেলে জসিম উদ্দিন (৩২), মরিচাকান্দি আশ্রয়কেন্দ্রের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে সবুজ মিয়া (২৪), করাতিপাড়া টোকমাথার আনিছ (৩৯), মরিচাকান্দির মৃত উজিরের ছেলে শাখাওয়াত (৪০)। রৌমারীতে তার সদস্য রয়েছেন- দাঁতভাঙ্গা হাজির হাটের ইসমাইলের ছেলে মহিউদ্দিন (২৭), বন্দবেড়ের পাখিউড়ার মৃত জাবেদ আলীর ছেলে হাজারি ওরফে জয়নাল আবেদীন (৪৭), উপজেলা সদরের মন্টুর ছেলে ফিরোজ (৩১)।

আকটকৃত সবুজ জানায়, চোরাই মোটরসাইকেল প্রথমে নিজের নিয়ন্ত্রণে নেন তারেক। তারপর দুলাল গাড়ির চেচিস ও ইঞ্জিন নম্বর পরিবর্তন করে নতুন নম্বর বসিয়ে দেন। যে নম্বরের গাড়ি দেশের কোথাও না কোথাও চলমান থাকে। এরপর মোটরসাইকেল পার্শ্ববতী জেলাসহ দেশের বিভিন্ন নতুন/পুরাতন মোটরসাইকেল শো-রুমে বিক্রি করে

আসছে চক্রটি। তারেক চক্রটি স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ এদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পায় না।
সিন্ডিকেটের একটি সিসি টিভির ফুটেজ দৃশ্য ও মোটরসাইকেল চুরি করার কথা স্বীকার করে তারেক বাহিনীর সদস্য সবুজ মিয়া বলেন, চলতি বছরের ১২ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুরে রৌমারী উপজেলার কাশিয়াবাড়ি এলাকা থেকে এ্যাপাচি-ফোরভি মডেলের একটি মোটরসাইকেল চুরি করা হয়। আমার সাথে ছিলেন রাসেল মিয়া (৩০), জসিম উদ্দিন (৩২), ও আনিছ (৩৯)। এদের মধ্যে আনিছ গাড়ির তার কেটে দেওয়ার পর পাঁয়ে হেটে অন্য রাস্তা দিয়ে পালিয়ে যায়। রাসেল আর জসিমকে পিছনে বসিয়ে আমি (সবুজ) গাড়ি চালিয়ে সরাসরি তারেকের বাড়িতে গিয়ে তার কাছে জমা দেই।

মোটরসাইকেল চোর সিন্ডিকেট তারেক বলেন- আমার নামে এসব অভিযোগ থাকতেই পারে। যেহেতু আমি দুই নম্বর কাজের সাথে জড়িত। এরপর থেকে তার মোবাইল নাম্বার বন্ধ ও সে পলাতক রয়েছেন ।
সম্প্রতি রৌমারী শহরে তারেক বাহিনীর সদস্য মহিউদ্দিন রাজিবপুর থেকে মটরসাইকেল চুরির ঘটনায় জনতার হাতে ধরা পড়ে রৌমারীর দাঁতভাঙ্গায়। মটরসাইকেল উদ্ধার না হওয়ায় স্থানীয় লোকজনের মাফরত নগদ ৮০ হাজার জরিমানা দিয়ে বিষয়টি সুরাহা করেন।
ভুক্তভোগি আবু সাইদ বলেন, মোটরসাইকেলটি চুরি হওয়ার ১ মাস পাঁচদিন পর গতকাল উদ্ধার করেছেন রৌমারী ও রাজিবপুর থানা পুলিশ ।
রৌমারী থানার ওসি সেলিম মালিক ঘটনাটি নিশ্চিত করে বলেন , আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে আসামীদের আটক ও মটরসাইকেল উদ্ধার করেছি। আইনী প্রক্রিয়া শেষে আসামীদের জেল হাজতে পাঠানো হবে।
রাজিবপুর থানার ওসি শরিফুল ইসলাম বলেন মোটরসাইকেল চোর সিন্ডিকেট তারেক বাহিনীর ব্যাপারে আমরা বেশ তৎপর। রৌমারী ও রাজিপুর থানা পুলিশের সহায়তার চুরি হওয়ার মোটরসাইকেলটি উদ্ধার করে গতকাল রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com