শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা গড়ে তোলার আহ্বান কাইয়ুম চৌধুরীর

৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা গড়ে তোলার আহ্বান কাইয়ুম চৌধুরীর

সবসময় ডেস্ক :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষের পক্ষে জনসম্পৃক্ততা গড়ে তোলার লক্ষ্যে সিলাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যার পর দক্ষিণ সুরমা উপজেলার সিলাম চকের বাজার থেকে শুরু হয়ে মিছিলটি নিজ সিলাম পয়েন্ট পর্যন্ত প্রদক্ষিণ করে। এতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

 

 

গণমিছিলে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট-৩ আসনের গণমানুষের নেতা জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী।

 

 

প্রধান অতিথির বক্তব্যে কাইয়ুম চৌধুরী বলেন “আমাদের লক্ষ্য একটাই- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সেই সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া। বিএনপি আবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনকল্যাণভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করবে।”

 

 

তিনি আরও বলেন, “সমাজে ধনী-গরিবের বৈষম্য দূর করে প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি স্বনির্ভর, আত্মমর্যাদাসম্পন্ন রাষ্ট্রে পরিণত করা হবে।”

 

 

কাইয়ুম চৌধুরী আহ্বান জানান, “ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিন। জনগণই বিএনপির শক্তি, এই শক্তির জোয়ারেই গণতন্ত্রের বিজয় আসবে ইনশাআল্লাহ।”

 

 

গণমিছিল শেষে সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পাবেল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী পর্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, উপদেষ্টা অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব ও অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, থানা বিএনপির আহ্বায়ক ডা. এনামুল হক ও আবুল হাসনাত, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহার, কৃষক দল নেতা এস.এম. মোজাম্মেল, দুলাল আহমেদ, মজির উদ্দিন মজন, সফিক মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা ধানের শীষের পক্ষে ঐক্য ও সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com