শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নির্বাচনী যুদ্ধে আমাদের জিততেই হবে: ইসি সচিব

নির্বাচনী যুদ্ধে আমাদের জিততেই হবে: ইসি সচিব

অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনি যুদ্ধকে স্বাগত জানিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, নির্বাচনী যুদ্ধে আমাদের জিততেই হবে, এর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, এটি একমুখী পথ, আর এই পথেই আমাদের এগোতে হবে। এটি আমাদের নৈতিক দায়িত্ব, আর এই অঙ্গীকার পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) অনুষ্ঠিত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক টিওটি প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন ইসি সচিব আখতার আহমেদ।

তিনি আরও বলেন, আমি সব সময় বলি—সিভিল অফিসারদের ব্যবসায়িক মনোভাব থাকা উচিত, তবে সেই ব্যবসা মুনাফার জন্য নয়, বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণের জন্য। এটাই আমাদের কমিটমেন্ট। যদি আমরা এই কমিটমেন্ট থেকে বিচ্যুত হই, আমরা হারিয়ে যাব। তাই এই অঙ্গীকার থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই।

অপতথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপপ্রয়োগ বিষয়ে সতর্ক করে আখতার আহমেদ বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ তথ্যপ্রবাহই অপতথ্যকে মুছে দেবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপপ্রয়োগ বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। নির্বাচন কমিশন এ বিষয়টি নিয়মিতভাবে মোকাবিলা করছে।

তিনি আরও বলেন, অপতথ্যের ক্ষেত্রে আমাদের প্রোঅ্যাকটিভ ও রিঅ্যাকটিভ উভয় ভূমিকাই নিতে হবে। আমি অনুরোধ করবো—আপনারা সঠিক তথ্য দিন। সঠিক তথ্যের প্রবাহই অপতথ্যকে দূর করবে। এর মাধ্যমে আমরা এআই–এর অপব্যবহারও নিয়ন্ত্রণে রাখতে পারব বলে আমি বিশ্বাস করি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com