সোমবার, ১৫ Jun ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রৌমারীতে ভাড়াটে সেই দুই যুবদল নেতা বহিস্কার

রৌমারীতে ভাড়াটে সেই দুই যুবদল নেতা বহিস্কার

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
জমি দখল করতে ভাড়াটে হিসেবে যাওয়া দুই যুবদল নেতাকে বহিস্কার করেছে কুড়িগ্রাম জেলা যুবদল। রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শাহজালাল সরকার ও সদস্য নাজমুল হোসেন টাইগার নামের দুই নেতা বহিস্কার হয়েছে। মঙ্গলবার ( ২১ অক্টোবর) রাতে কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবির ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ওই দুই যুবদল নেতাকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

অব্যাহিত প্রসঙ্গে কুড়িগ্রাম জেলা যুবদলেরসভাপতি রায়হান কবির বলেন, দলীয় নেতা-কর্মীর মাধ্যমে যেসব অভিযোগ পেয়েছি প্রাথমিক তদন্তে তার প্রমাণ মেলেছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটিও বিষয়টি জানেন। এ ঘটনার দায় কখনও দল নেবে না। গত বছরের ৫ আগস্টের পর যুবদলের সকল ইউনিটকে বলেছি, ফ্যাসিস্টরা যা করে গেছে, বিএনপি সেটি বিশ্বাস করে না। কারো জমি দখল করা আমাদের দায়িত্ব না। এর কোর্ট আছে, মামলা হবে পুলিশ আছে। এটাতো আমাদের কাজ না। কোনো ছেলে চাঁদাবাজি বা কোনো বাজে কাজে গেলে এটা আমরা কোনোভাবে বরদাস্ত করবো না।

উল্লেখ্য, যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গী গ্রামের মধ্যপাড়া শাহিদার মোড় এলাকায় ৩০ বছর আগে আব্দুল কাদের নামের এক ব্যক্তি আট শতক জমি বিক্রি করেন আয়নাল হকের কাছে। পরে আয়নাল হক তাঁর ছেলে চান মিয়ার কাছে বিক্রি করেন। কিন্তু চান মিয়া ৮ শতক জমির বদলে ১৬ শতক জমি দখল করার জন্য যাদুররচর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজালাল সরকার ও সদস্য নাজমুল হোসেন টাইগারসহ ১০-১২ জনকে ভাড়া করেন চান মিয়া। চলতি বছরের ২০অক্টোবর (সোমবার) শাহজালাল সরকার ও নাজমুল হোসেন টাইগারের নেতৃতে আরও ১০-১২ জনসহ মোটরসাইকেলে গিয়ে চান মিয়ার পক্ষে আব্দুল কাদেরের জমিতে জোড় করে টিনের বেড়া দেওয়ার চেষ্টা করেন। এ সময় গ্রামবাসীদের দলীয় ক্ষমতার প্রভাব দেখান । একপর্যায়ে গ্রামবাসীরা ক্ষিপ্ত হলে শাহজালাল সরকার ও নাজমুল হোসেন টাইগারসহ অন্যরা পালিয়ে গেলেও শাহজালালের মটরসাইকেলটি আটক করেন বিক্ষুব্ধ গ্রামবাসী। শাহাজালালের আটককৃত  মটর সাইকেলটি এখনও উদ্ধার হয়নি বলে জানা যায়।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com