শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নারী শিক্ষায় সচেতন পরিবেশ গড়ে তুলতে পরিবার ও সমাজের ভূমিকা জরুরি : কাইয়ুম চৌধুরী

নারী শিক্ষায় সচেতন পরিবেশ গড়ে তুলতে পরিবার ও সমাজের ভূমিকা জরুরি : কাইয়ুম চৌধুরী

নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নারী শিক্ষার প্রসারে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল হতে হবে। মেয়েদের উপযুক্ত ও নিরাপদ শিক্ষা-পরিবেশ নিশ্চিত করা গেলে তারা পড়াশোনায় আরও মনোযোগী ও সফল হতে পারবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে দক্ষিণ সুরমার লাউয়াইয়ে নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভা শেষে ২০২৫ সালের এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

 

 

তিনি বলেন, “নারী শিক্ষার সুযোগ ও সুবিধা নিশ্চিত করা সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি পরিবারের সদস্য ও সমাজের সহযোগিতায় শিক্ষার মান আরও উন্নত হবে।”

 

 

আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, “জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বেকার ভাতা চালু, নারীর মর্যাদা রক্ষা ও ক্ষমতায়নের পদক্ষেপ নেওয়া হবে। বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।”

 

 

তিনি বলেন, “সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা হবে। প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদার করতে পর্যাপ্ত প্রশিক্ষিত পল্লী স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।”

 

সভায় কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, অধ্যাপক বায়েস, অধ্যাপক নুরুল ইসলাম আলমগীর, অধ্যাপক এম.এ. আজিজসহ ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com