শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চোরাই পথে আনা মহিষের আক্রমণে সিলেটে আহত ১২

চোরাই পথে আনা মহিষের আক্রমণে সিলেটে আহত ১২

সবসময় ডেস্ক ::: সিলেটের গোয়াইনঘাটে ভারত থেকে চোরাই পথে আনা মহিষের আক্রমণে নারী-পুরুষসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মহিষগুলো এখনো হাওর এলাকায় বিচরণ করায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

 

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৭টা থেকে ১০টার মধ্যে পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পূর্ণানগর উত্তর কুটরঘাট, পুকাশ ও হাতিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

 

 

স্থানীয়রা জানান, সকালে উপজেলার পূর্ণানগর উত্তর কুটরঘাট গ্রামের হাসিব মিয়ার বাড়িতে হঠাৎ একটি মহিষ ঢুকে তার স্ত্রী সুরতুন এর ওপর হামলা করে। মাকে বাঁচাতে এগিয়ে গেলে মেয়ে জেসমিনও গুরুতর আহত হন। পরে প্রতিবেশী নয়ানগর গ্রামের ইমাম উদ্দিন তাদের দেখতে গেলে তিনিও মহিষের আক্রমণের শিকার হন। এভাবে টানা তিন ঘণ্টা ধরে চারটি গ্রামে মহিষের তাণ্ডবে ১২ জন আহত হন।

 

 

গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহতদের মধ্যে সুফিয়ান, শিব্বির, ইসরাক আলী , সুরতুন, জেসমিন, মুহিব, ইমরান প্রমুখকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে রেফার করা হয়েছে।

 

 

স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন নয়ানগর গ্রামের ইমাম উদ্দিন ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার মাসুক আহমদ।

 

 

মেম্বার মাসুক আহমদ জানান, সকাল থেকে মহিষগুলো পাগলের মতো দৌড়ে লোকজনের ওপর হামলা চালিয়েছে। অন্তত ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জনকে সিলেটে পাঠানো হয়েছে। প্রশাসন ও বন বিভাগকে জানানো হলেও বিকেল পর্যন্ত মহিষগুলো আটক করা যায়নি।

 

 

তিনি আরও জানান, বিছনাকান্দি এলাকার শাহাব উদ্দিন নামের এক ব্যক্তি জানিয়েছেন, তার কিছু মহিষ রাস্তা থেকে ছিনতাই হয়েছে। তবে স্থানীয়দের ধারণা, এসব মহিষ অবৈধ পথে ভারত থেকে আনা চোরাই মহিষ, যেগুলো পালিয়ে এসে মানুষের ওপর আক্রমণ চালাচ্ছে।

 

 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘আহতের খবর আমরা পেয়েছি। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com