শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কোম্পানীগঞ্জে প্রবাসফেরত তিন সন্তানের জননী নিখোঁজ

কোম্পানীগঞ্জে প্রবাসফেরত তিন সন্তানের জননী নিখোঁজ

সবসময় ডেস্ক ::: সিলেটের কোম্পানীগঞ্জে সৌদি আরবফেরত এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। নিখোঁজের দুই দিন পার হলেও তার কোনো খোঁজ মিলছে না।

 

 

নিখোঁজ গৃহবধূ রুমা বেগম (৩০) তিন সন্তানের জননী। তার স্বামী জলিল মিয়া। ঠিকানা: ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঁঠালবাড়ী গুচ্ছগ্রাম, থানা কোম্পানীগঞ্জ, জেলা সিলেট।

 

 

পরিবারের সদস্যরা জানান, গত ২৩ অক্টোবর সকালে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন রুমা বেগম। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

 

 

দুই দিন ধরে ব্যর্থ অনুসন্ধানের পর শনিবার (২৫ অক্টোবর) সকালে রুমার স্বামী জলিল মিয়া দুই ছেলেকে নিয়ে কোম্পানীগঞ্জ থানায় উপস্থিত হয়ে স্ত্রীর সন্ধান চেয়ে পুলিশের সহায়তা চান।

 

 

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিখোঁজ নারীর সন্ধানে পুলিশ কাজ শুরু করেছে। সম্ভাব্য সব দিক মাথায় রেখে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অনুসন্ধান চলছে। ওই নারী মাত্র ১০ দিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। এর আগে তিনি ২ বছর সৌদি আরবে শ্রমিক হিসেবে কাজ করেছেন।”

 

 

জানা গেছে, রুমা বেগমের বড় ছেলের বয়স ১০ বছর। সে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে। নিখোঁজের বিষয়টি জানাতে থানায় আসার সময় মেজ ও ছোট ছেলেও বাবার সঙ্গে ছিল।

 

 

নিখোঁজ গৃহবধূর সন্ধান পেতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে পুলিশ ও পরিবার। কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় বা ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঁঠালবাড়ী গুচ্ছগ্রামে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com