বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত
নগরীর সৌন্দর্য বর্ধন ও জলাবদ্ধতা নিরসনে পরিকল্পনা করে কাজ করবো : খন্দকার মুক্তাদির

নগরীর সৌন্দর্য বর্ধন ও জলাবদ্ধতা নিরসনে পরিকল্পনা করে কাজ করবো : খন্দকার মুক্তাদির

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ (নগর-সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেট নগরীর সৌন্দর্য বর্ধনে পার্ক স্থাপন, রাস্তার উন্নয়ন, গাছ লাগানো, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণ করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। সুরমা নদীর পার ও রাস্তাগুলোর সৌন্দর্য বর্ধনে আধুনিক পরিকল্পনা গ্রহণ ভালো মানের লাইটিং, হাঁটার পথ এবং সবুজ বেষ্টনী তৈরি করবো।

তিনি বলেন, নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে সামগ্রিক সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করবো। সিলেটের ঐতিহাসিক স্থান এবং প্রাকৃতিক ঐতিহ্য চা-বাগান এবং হাওরগুলোর সৌন্দর্য রক্ষা ও সংরক্ষণে পরিকল্পনা করে কাজ করবে বিএনপি।

তিনি মঙ্গলবার (৪ নভেম্বর) দিনব্যাপী সিলেট সদর ও নগরের বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপরোক্ত কথাগুলো বলেন।

দক্ষিণ সুরমার ২৫নং ওয়ার্ডের খোজারখলা নাগরিক কমিটির সভায় সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ডা. নাজমুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সহ-সভাপতি আফজল উদ্দিন, মোতাহির আলী মাখন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল কালাম, রেজাউর রহমান রুজন, ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, ডা. এম এ হক বাবুল, সাবেক কাউন্সিলর সেলিম আহমদ রণি, আজহার আলী অনিক।

এদিকে সিলেট সদর উপজেলার সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্বে করেন ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এবং ওয়ার্ড যুবদলের সভাপতি মানিক মিয়ার যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com