মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা ‘ইতিবাচক’: দাবি তেহরানের সিলেটের যেসব দাবি তুলে ধরলেন জামায়াত আমির সিলেটের জন্য আসছে যে একাধিক মেগা প্রকল্প বিমানের ক্রু’দের বিরুদ্ধে হুন্ডিতে অর্থপাচারের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী অবশেষে দূর হচ্ছে রেলবঞ্চনা, প্রথম দফায় রেল সংযোগ পাচ্ছে যেসব জেলা সিলেটে সাংবাদিকদের জন্য অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার : প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি সিলেটের ফয়সাল মাহমুদসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে বানের জলে ভেসে গেছে কৃষকের স্বপ্ন, আমন নিয়ে বাঁচার লড়াই শুরু দীঘির শহরে উধাও জলাধার ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন? আগামীকাল সকালে দেশে ফিরবেন স্পিকার সিলেটে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরল র‌্যাব-বিজিবি সিলেটের উন্নয়নে দল-মত নির্বিশেষে আমরা একজোট সিলেটের ৬ থানা বিএনপির সম্মেলন শিগগিরই সিলেটে আদলত চত্বরে শিশু ফাহিমা হত্যা মামলার আসামির ওপর ফের হামলা কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক! গোলাপগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে অনুদান প্রদান সিলেটে যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অ*নৈ*তি*ক সম্পর্ক, অতঃপর… আত্মগোপনে থাকা ১১ মা ম লা র আসামি দেলোয়ার গ্রে*ফ*তা*র যুক্তরাজ্যে সাগরে প্রাণ হারালেন সিলেটী মা-মেয়ে শাড়ি নিয়ে আসছিলেন আলাল, অতঃপর… হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী ট্যাংকার থামাল ইরান আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি, ফিলিস্তিনিদের ওপর হামলা পশ্চিমবঙ্গেও কর্মসূচির প্রস্তুতি ককরোচ পার্টির

জনগণের সর্বোচ্চ ভোটে হবিগঞ্জ-৪ আসন বিএনপিকে উপহার দিতে চাই: ফয়সল

জনগণের সর্বোচ্চ ভোটে হবিগঞ্জ-৪ আসন বিএনপিকে উপহার দিতে চাই: ফয়সল

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেছেন, “আমি জনগণের সর্বোচ্চ ভোটে এই আসনটি বিএনপিকে উপহার দিতে চাই। এই আসন আমার রাজনৈতিক জীবনের নয়, এটি জনগণের আশা ও অধিকার পুনরুদ্ধারের লড়াই।”

তিনি সোমবার বিকাল মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মিছির আলী।

বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সৈয়দ মো. শাহজাহান।
সৈয়দ ফয়সল বলেন, “এই নির্বাচনে লড়াই হচ্ছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য। আমি হবিগঞ্জ-৪ আসনের জনগণের সন্তান। তাই এই মাটির উন্নয়ন, শিক্ষার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি ও সাধারণ মানুষের জীবনে পরিবর্তন আনা আমার দায়িত্ব। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিক, ছাত্র, নারী—সবার জীবনমান উন্নয়নে কাজ করবে।”

এস এম ফয়সল প্রতিশ্রুতি দেন, “বিজয়ী হলে হবিগঞ্জ-৪ আসনকে উন্নয়নের রোল মডেল বানাবো। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ খাতে বিশেষ প্রকল্প নেওয়া হবে। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে।”

সভায় বিশেষ অতিথির বক্তব্যে সৈয়দ মোঃ শাহজাহান বলেন, “সৈয়দ ফয়সল হচ্ছেন ত্যাগী নেতা। আন্দোলন-সংগ্রামে তিনি সব সময় সামনে ছিলেন। জনগণ তার ওপর আস্থা রাখে, কারণ তিনি কথার নয়, কাজের মানুষ।”
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামাল, সহসভাপতি অলি উল্লাহ,সহসভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৈাধুরী,  সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপি সম্পাদক সাংবাদিক আলা উদ্দিন আল রনি, যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল বাবুল,সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ  সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম মামুন, যুবদল আহবায়ক এনায়েত উল্লাহ যুগ্ম আহবায়ক যুবদল নেতা কবির খান চৌধুরী ও যুগ্ম আহবায়ক আনিছুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, হবিগঞ্জ-৪ আসনে বিএনপির বিজয় এখন সময়ের ব্যাপার। সৈয়দ ফয়সলের নেতৃত্বে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ। জনগণ বিএনপির প্রতীকে ভোট দিতে প্রস্তুত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com