শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
গণহারে ভিসা বাতিলের পরিকল্পনা কানাডার দুঃসংবাদ বাংলাদেশী ও ভারতীয়দের

গণহারে ভিসা বাতিলের পরিকল্পনা কানাডার দুঃসংবাদ বাংলাদেশী ও ভারতীয়দের

সবসময় ডেস্ক ::: গণহারে ভিসা বাতিলের পরিকল্পনা করছে কানাডা। এই পরিকল্পনার আওতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কানাডায় বসবাসরত বিদেশি নাগরিকদের গণহারে ভিসা বাতিল করার ক্ষমতা দেয়া হবে। এক্ষেত্রে বিশেষ করে জালিয়াতির আশ্রয় নেয়া ভারতীয় ও বাংলাদেশিদের চিহ্ণিত ও ভিসা বাতিল করা হতে পারে।

 

কানাডার সরকারের নথির বরাতে সিবিসি নিউজ জানিয়েছে, ভারত ও বাংলাদেশ থেকে প্রতারণামূলক ভিজিটর ভিসা আবেদন শনাক্ত ও বাতিল করতে কানাডীয় কর্তৃপক্ষ মার্কিন সংস্থাগুলোর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ শুরু করেছে।

 

ভারত থেকে ভিসা আবেদনকারীদের ওপর এরই মধ্যে পদক্ষেপ শুরু হয়েছে। চলতি বছরের আগস্ট মাসে কানাডায় উচ্চশিক্ষার জন্য আসতে ইচ্ছুক প্রায় ৭৪ শতাংশ ভারতীয় আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটির কর্তৃপক্ষ। অর্থাৎ প্রতি চারটি আবেদনের মধ্যে প্রায় তিনটি প্রত্যাখ্যাত হয়েছে।

 

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর অটোয়ার এমন কঠোর পদক্ষেপের মধ্যে সিবিসির এই প্রতিবেদনটি সামনে এলো। কানাডার অভিবাসন বিষয়ক মন্ত্রণালয়ের নথির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার অভিবাসন দফতর ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) ও সীমান্তরক্ষী সংস্থা কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ) যুক্তরাষ্ট্রের কিছু সংস্থার সঙ্গে মিলে একটি ‘ওয়ার্কিং গ্রুপ’ গঠন করেছে।

 

এই ওয়ার্কিং গ্রুপের কাজ হলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শক্তিশালী করা যারা বাংলাদেশ ও ভারত থেকে করা প্রতারণামূলক বা সন্দেহজনক ভিসা আবেদন চিহ্নিত করবে এবং প্রয়োজনে আবেদনগুলো বাতিল করবে।

 

প্রতিবেদন মতে, সরকারি নথিতে বলা হয়েছে, মূলত যুদ্ধ, মহামারির মতো বিশেষ পরিস্থিতিতে এবং ‘নির্দিষ্ট দেশের ভিসাধারীদের’ গণহারে ভিসা বাতিল ক্ষমতা ব্যবহার করা হতে পারে। কানাডার অভিবাসনমন্ত্রী লেনা দিয়াবও একই কথা বলেছেন। তবে তিনি ‘নির্দিষ্ট দেশের ভিসাধারী’দের ভিসা বাতিলের বিষয়টি উল্লেখ করেননি।

 

ক্ষমতাসীন মার্ক কার্নি সরকার এরই মধ্যে একটি বিল পার্লামেন্টে তুলেছে, যার মাধ্যমে এই ‘ওয়াকিং গ্রুপ’র মাধ্যমে গণহারে ভিসা বাতিলের ক্ষমতাকে আইনি স্বীকৃতি দেয়া হবে। সরকার দ্রুত এই বিলটি পাস করাতে চাইছে।

 

বিলটি আইনে পরিণত হলে আন্তর্জাতিক শিক্ষার্থীরা বিশেষ ভারত ও বাংলাদেশের, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। গত আগস্টে কানাডা ভারতীয় শিক্ষার্থীদের প্রায় ৭৪ শতাংশ আবেদন প্রত্যাখ্যান করেছে, অর্থাৎ প্রতি চারজনের মধ্যে তিনজনই ভিসা পাননি। ফলে ভারতের ছাত্রছাত্রীদের জন্য কানাডায় উচ্চশিক্ষার পথ আরও কঠিন হয়ে উঠবে।

 

এছাড়া নথিতে দেখা গেছে, ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকে ভারতের নাগরিকদের রাজনৈতিক আশ্রয় (অ্যাসাইলাম) আবেদনের সংখ্যা হঠাৎ বেড়ে গেছে। ২০২৩ সালের মে মাসে যেখানে মাসে ৫০০ আবেদন জমা হতো, ২০২৪ সালের জুলাইয়ে সেই সংখ্যা প্রায় ২ হাজার জনে পৌঁছেছে।

 

এই বৃদ্ধির কারণে ভিসা যাচাই ও প্রক্রিয়াকরণে দ্বিগুণ সময় লাগছে। এই কাজে ২০২৩ সালের জুলাইয়ে যেখানে গড়ে ৩০ দিন লাগত, ২০২৪ সালের জুলাইয়ে তা বেড়ে ৫৪ দিন দাঁড়ায়। ফলে কমেছে অনুমোদনের সংখ্যা। জানুয়ারি ২০২৪-এ যেখানে ৬৩ হাজারের বেশি অনুমোদন দেয়া হয়েছিল, জুনে তা নেমে আসে প্রায় ৪৮ হাজারে।

 

তথ্যসূত্র: এনডিটিভি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com