সিলেট পুলিশ সুপারেরর কার্যালয়ের প্রবাসী কল্যাণ হেল্প ডেস্কে কর্মরত পুলিশ পরিদর্শক ছাহাবুল ইসলাম আর নেই। শনিবার (২৩ মে) ভোর ৪টা ২০ মিনিটে তিনি সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন..
শনিবার বাদ জোহর বাগেরহাট জেলার চরগ্রামে মরহুমের জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে সিলেট জেলা পুলিশের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোকাহত।
পুলিশ সুপারের শোক : পুলিশ পরিদর্শক ছাহাবুল ইসলামের মৃত্যুতে সিলেট জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পুলিশ সুপার এক শোকবার্তায় তার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
Leave a Reply