রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি জৈন্তাপুরে চোরাই ভারতীয় চাপাতাসহ পিকআপ জ ব্দ, গ্রে*প্তা*র ১ হবিগঞ্জে পৃথক দুই অ*গ্নি*কা*ণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে স্ত্রীর বি রু দ্ধে স্বামীর হ ত্যা মা ম লা সিলেটে ২৩৩ জন পাকড়াও প্রবাসী কল্যাণ ডেস্কের পরিদর্শকের মৃ ত্যু তে সিলেট পুলিশ সুপারের শোক ইমনের ম র দে হ নিতে সিলেটে স্ত্রী বাংলাদেশি ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের ছবি শেয়ার করে ট্রাম্পকে খোঁচা ইরানের এক ঘণ্টায় তিন পোস্ট নাসীরুদ্দীন পাটোয়ারীর, থানায় অবরুদ্ধ হামের রোগীদের জন্য দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী সরকার কোনও টেক্সটাইল মিলের মালিক হবে না: শিল্পমন্ত্রী সিলেটে নিজ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মাহিন আজাদ খোকনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ভারতের পর এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামী পার্টি’ যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের ছুটি বাতিল, ইরানে ফের হামলার আশঙ্কা তীব্র হচ্ছে এ বছর হজ পালন করবেন ৭৭ হাজার ৪৩২ বাংলাদেশি স্পোর্টস ও ইভি গাড়ি প্রদর্শনীতে প্রধানমন্ত্রী ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী আজ শনিবার থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু সিলেটে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ২ কোম্পানীগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে ১ জন নিহত, আহত অন্তত ১০ র‍্যাব সদস্যকে ছুরিকাঘাতের পর শিশুকে জিম্মি করে পালানোর চেষ্টা করেছিলেন বাপ্পী সিলেটে প্রাণ গেল আরও ৪ শিশুর সিলেটে ধ র্ষ নের শিকার আরও এক কিশোরী সিসিকের পরিচ্ছন্নতা কর্মীদের অর্ধ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী সিলেটে এবার ২১শ’ কোটি টাকার কোরবানির পশুর বাজার ইংল্যান্ডের বিশ্বকাপ দলে বড় চমক : কে থাকছেন, কে বাদ পড়ছেন? উদ্বিগ্ন কঙ্গনা রানাওয়াত সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু
ভারতের পর এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামী পার্টি’

ভারতের পর এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামী পার্টি’

ভারতের পর এবার পাকিস্তানেও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘ককরোচ আওয়ামী পার্টি’ (সিএপি) নামে নতুন এক অনলাইনভিত্তিক আন্দোলন। তরুণদের ক্ষোভ, রাজনৈতিক হতাশা ও রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি অনাস্থাকে ঘিরে তৈরি হওয়া এই ট্রেন্ড ইতোমধ্যে ইনস্টাগ্রাম ও এক্সে ব্যাপক সাড়া ফেলেছে।

মূলত এটি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল নয়; বরং মিম, প্যারোডি ও ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে গড়ে ওঠা এক ধরনের প্রতীকী প্রতিবাদ। পাকিস্তানের তরুণ প্রজন্ম দাবি করছে, দীর্ঘদিন ধরে উপেক্ষিত সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরতেই এই প্ল্যাটফর্মের জন্ম।

‘ককরোচ’ কেন প্রতীক?
তেলাপোকা বা ককরোচকে পৃথিবীর সবচেয়ে টিকে থাকা প্রাণীগুলোর একটি হিসেবে ধরা হয়। প্রতিকূল পরিবেশেও টিকে থাকার ক্ষমতার কারণেই এই প্রতীক বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তাদের ভাষায়, রাষ্ট্রীয় চাপ, অর্থনৈতিক সংকট ও সামাজিক বৈষম্যের মধ্যেও সাধারণ মানুষ তেলাপোকার মতোই লড়াই করে বেঁচে আছে।

‘আওয়ামী’ শব্দের অর্থ সাধারণ মানুষ। ফলে ‘ককরোচ আওয়ামী পার্টি’ নামটি মূলত নিপীড়িত ও অবহেলিত জনগোষ্ঠীর প্রতীক হিসেবেই ব্যবহার করা হচ্ছে।

 

 

রাজনৈতিক হতাশা থেকেই উত্থান
বিশ্লেষকদের মতে, পাকিস্তানে চলমান রাজনৈতিক অস্থিরতা, বেকারত্ব, মূল্যস্ফীতি ও গণতান্ত্রিক সংকট তরুণদের মধ্যে ব্যাপক হতাশা তৈরি করেছে। অনেকের ধারণা, দেশটির নির্বাচিত সরকারের চেয়ে সামরিক বাহিনীর প্রভাবই এখন বেশি কার্যকর।

বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দিত্বের পর রাজনৈতিক বিভাজন আরও তীব্র হয়েছে। তরুণদের একটি অংশ মনে করছে, প্রচলিত রাজনৈতিক কাঠামো তাদের প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে। ফলে তারা সামাজিক যোগাযোগমাধ্যমকে প্রতিবাদের নতুন মঞ্চ হিসেবে বেছে নিচ্ছে।

ইনস্টাগ্রামে সিএপির একটি পোস্টে বলা হয়েছে, “এটি শিক্ষার্থী, বেকার তরুণ, মধ্যবিত্ত পরিবার, ফ্রিল্যান্সার ও প্রতিদিন সিস্টেমের সঙ্গে যুদ্ধ করা সাধারণ মানুষের প্ল্যাটফর্ম।”

ভারত থেকে অনুপ্রেরণা
পাকিস্তানের এই উদ্যোগটি মূলত ভারতের ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) থেকে অনুপ্রাণিত। ভারতে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সিজেপি প্রথাগত রাজনীতির বিরুদ্ধে ডিজিটাল প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে।

তবে দুই দেশের উদ্যোগের মধ্যে কিছু পার্থক্যও রয়েছে। ভারতের সিজেপির নিজস্ব ওয়েবসাইট, ইশতেহার ও সাংগঠনিক কাঠামো থাকলেও পাকিস্তানের সিএপি এখনও পুরোপুরি বিকেন্দ্রীভূত অনলাইন ট্রেন্ড হিসেবেই চলছে।

সিএপির সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক অ্যাকাউন্টে মজার ছলে লেখা হয়েছে, “হ্যাঁ, ধারণাটা ভারত থেকে নেওয়া হয়েছে। কিন্তু সমস্যাগুলো তো একই।”

ডিজিটাল রাজনীতির নতুন ধারা?
পর্যবেক্ষকদের মতে, দক্ষিণ এশিয়ায় তরুণদের মধ্যে প্রচলিত রাজনৈতিক দলের প্রতি অনাস্থা বাড়ছে। ফলে মিম, ব্যঙ্গ ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক আন্দোলন ধীরে ধীরে বিকল্প রাজনৈতিক ভাষা তৈরি করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com