সোমবার, ২৫ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা পরিবেশ আইন লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! সিলেটে যে রোগে বাড়ছে প্রাণহানি সিলেটে ধরা ৭ ছি ন তা ই কা রী, ৪ জন জেলার বাইরের আমির হামজাকে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজে ১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্ট্রাল কমান্ডের হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ লাখের নিচে কোনও গরু নেই রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি জৈন্তাপুরে চোরাই ভারতীয় চাপাতাসহ পিকআপ জ ব্দ, গ্রে*প্তা*র ১ হবিগঞ্জে পৃথক দুই অ*গ্নি*কা*ণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে স্ত্রীর বি রু দ্ধে স্বামীর হ ত্যা মা ম লা সিলেটে ২৩৩ জন পাকড়াও প্রবাসী কল্যাণ ডেস্কের পরিদর্শকের মৃ ত্যু তে সিলেট পুলিশ সুপারের শোক ইমনের ম র দে হ নিতে সিলেটে স্ত্রী বাংলাদেশি ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের ছবি শেয়ার করে ট্রাম্পকে খোঁচা ইরানের এক ঘণ্টায় তিন পোস্ট নাসীরুদ্দীন পাটোয়ারীর, থানায় অবরুদ্ধ

ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি

ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি

এবার আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মেও বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে। আলোর স্বল্পতার কারণে টেস্ট ম্যাচ বন্ধ হওয়া রোধ করা এবং খেলার গতি বাড়ানোর লক্ষ্যে বেশ কিছু নিয়মে সংশোধন ও সংযোজন আনতে যাচ্ছে আইসিসি। আগামী ৩০ মে ভারতের আহমেদাবাদে আইসিসির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে অনুমোদন পেলে এই নতুন নিয়মগুলো আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আইসিসির বিবেচনায় থাকা প্রধান পরিবর্তনগুলো হলো-
১. দিনের টেস্টেও গোলাপি বলের ব্যবহার : বাংলাদেশ দল ২০১৯ সালে ভারতের ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে একবারই দিবারাত্রির টেস্টে গোলাপি বলে খেলেছিল। তবে নতুন নিয়ম অনুযায়ী, এখন সাধারণ দিনের টেস্টেও গোলাপি বলের দেখা মিলতে পারে। সাধারণত দিনের ম্যাচে আলোক স্বল্পতা বা অন্ধকার নেমে এলে খেলা বন্ধ করে দেওয়া হয়। এখন থেকে এমন পরিস্থিতিতে খেলা সচল রাখতে স্টেডিয়ামের ফ্লাডলাইট জ্বালানো হবে এবং লাল বলের পরিবর্তে গোলাপি বল ব্যবহার করার সুপারিশ করা হয়েছে।
২. টি-টোয়েন্টিতে কমছে বিরতির সময় : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের গতি আরও বাড়াতে দুই ইনিংসের মাঝখানের বিরতির সময় কমানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী দুই ইনিংসের মাঝে ২০ মিনিট বিরতি দেওয়া হলেও, নতুন নিয়মে তা কমিয়ে ১৫ মিনিট করা হতে পারে।
৩. ওয়ানডেতে মাঠে ঢুকতে পারবেন কোচ : বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে পানি পানের বিরতির সময় কোচদের মাঠে ঢোকার অনুমতি থাকলেও ওয়ানডেতে তা নেই। ওয়ানডেতে শুধু বেঞ্চে থাকা অতিরিক্ত খেলোয়াড়রাই মাঠে পানি নিয়ে যেতে পারেন। আইসিসির নতুন ভাবনায় ওয়ানডের ড্রিংকস ব্রেকেও কোচদের মাঠে ঢোকার অনুমতি দেওয়া হতে পারে, যাতে তারা দলের খেলোয়াড়দের সরাসরি কৌশলগত পরামর্শ দিতে পারেন। তবে নিয়মানুযায়ী মাঠে প্রবেশ করতে হলে কোচদেরও পূর্ণাঙ্গ ক্রিকেটীয় পোশাক পরতে হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
৪. বোলিং অ্যাকশন যাচাইয়ে ‘হক আই’ প্রযুক্তি : বোলারদের বোলিং অ্যাকশনে কোনো ত্রুটি বা অবৈধ কিছু আছে কি না, তা মাঠেই নিখুঁতভাবে যাচাই করার জন্য আম্পায়ারদের বিশেষ সুবিধা দেওয়ার কথা ভাবছে আইসিসি। এবার আম্পায়াররা বোলিং অ্যাকশন পরীক্ষা করতে উন্নত ‘হক আই’ ডেটা ব্যবহারের সুযোগ পেতে পারেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com