শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শরিকদের জন্য ৪০ আসন ছাড়বে বিএনপি, সমঝোতায় এনসিপি ছাড় পেতে পারে ৫টি

শরিকদের জন্য ৪০ আসন ছাড়বে বিএনপি, সমঝোতায় এনসিপি ছাড় পেতে পারে ৫টি

সবসময় ডেস্ক :::বিএনপির ফাঁকা রাখা ৬৩ আসন নিয়ে দরকষাকষিতে শরিকরা। প্রকাশ্যে বেশি আসনের দাবি জানালেও পর্দার আড়ালে কেউ একটি, কেউ-বা দুইটি আসন নিয়ে সমঝোতার চেষ্টা করছেন। মিত্রদের জন্য আসন সমঝোতার পাশাপাশি উন্মুক্ত রাখা হবে ধানের শীষের বিপক্ষে নির্বাচন করার সুযোগ।

বিএনপি ক্ষমতায় গেলে ঘোষণা অনুযায়ী জাতীয় সরকার গঠনের আগে রাজপথের সহযোদ্ধাদের ভোটের মাঠেই বিএনপি যথাযথ মূল্যায়ণ করবে বলে বিশ্বাস যুগপৎ নেতাদের। তবুও তাদের ভাবিয়ে তুলছে, একাধিক আসনে বিএনপি নেতাদের স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা।

এদিকে, বিএনপি তার প্রাথমিক তালিকায় ফাঁকা রাখা আসনের মধ্যে ব্রাক্ষণবাড়িয়া-৬-এ জোনায়েদ সাকি, বগুড়া-২-এ মাহমুদুর রহমান মান্না, লক্ষ্মীপুর-৪-এ তানিয়া রব, শাহাদাত হোসেন সেলিম লক্ষীপুর-১, নুরুল হক নূর পটুয়াখালী-৩, রাশেদ খান ঝিনাইদহ-২, এলডিপি চেয়ারম্যান অলি আহমদ চট্রগ্রাম-১৩, রেদোয়ান আহমদের জন্য কুমিল্লা-৭ বরাদ্দ রেখেছে দলটি।

ঢাকা-১৭-এ আন্দালিব রহমান পার্থ, ঢাকা-১৩-তে ববি হাজ্জাজ, ১২ দলীয় জোটের এহসানুল হুদাকে কিশোরগঞ্জ-৫-এ বিবেচনা করছে বিএনপি।

ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে এবার বিএনপি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে দেওবন্দ অনুসারী হেফাজত ঘনিষ্ঠ জমিউতে উলামায়ে ইসলামকে।

জোটসঙ্গীদের জন্য মুন্সিগঞ্জ-১, কুষ্টিয়া-২, ঢাকা ১২ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাহার হতে পারে।

এছাড়া, এনসিপির সাথে আসন সমঝোতা হলে পাঁচটি আসন ছাড়তে পারে বিএনপি। সেক্ষেত্রে নাহিদ ইসলামকে ঢাকা-১১, তাসনিম জারাকে ঢাকা-৯, হাসনাত আবদুল্লাহকে কুমিল্লা-৪, আখতার হোসেনকে রংপুর-৪ ও সারজিস আলমকে পঞ্চগড়-১ আসনের জন্য বিবেচনা করা হচ্ছে। ঢাকা ৭, ১০ ও ১৮ আসনও যুগপৎ শরিকদের জন্য ছাড় দেয়ার চিন্তা আছে বিএনপিতে।

নেজামে ইসলামসহ সামাজিকভাবে গুরুত্বপূর্ণ কয়েকজনের জন্যও আসন ছাড়ের সিদ্ধান্ত আছে বিএনপিতে। তবে সেই সংখ্যাটা ৪০ এর বেশি হবে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

ফাঁকা থাকা ৬৩ আসনের মধ্যে বেশি কোন্দল থাকা, আসন উন্মুক্ত রাখাসহ বাকিগুলোর সিদ্ধান্ত আসবে মননোয়ন দাখিলের সময়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সংক্ষিপ্ত তালিকা নিয়ে বিএনপির সাথে আলোচনা করবো। মঞ্চের শীর্ষ নেতৃত্ব তো বটেই, এর বাইরেও তো মঞ্চের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন, সংগঠক আছেন, যারা আগে নির্বাচন করেছেন। যখন শরিকদের নিয়ে চলতে হবে তখন বড় অংশীজন হিসেবে বড় স্যাক্রিফাইসটা তো অবশ্যই বিএনপিকে করতে হবে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, এমনও হতে পারে কতগুলো আসন ওপেন থাকবে, যেখানে উভয় দলের প্রার্থীরা নির্বাচন করতে পারবেন। সেইভাবে আমরা পদ্ধতিগতভাবে বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করছি।

আসন সমঝোতা হলেও শরিকদের জন্য বড় মাথা ব্যথা বিএনপির বিদ্রোহী প্রার্থী ঠেকানো। এরইমধ্যে মনোনয়ন বঞ্চিত হওয়ার আশঙ্কায় কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

এ নিয়ে জেএসডি’র সহ-সভাপতি তানিয়া রব বলেন, পরস্পরের বোঝাপড়ার আগেই কিন্তু এই কাজটা হয়েছে। সুতরাং বোঝাপড়ার পরে কী হবে সেটা তো আপনারা দেখবেন।

আর সাইফুল হক বললেন, বিএনপি এই নোংরা কোনও রাজনৈতিক সংস্কৃতি অনুসরণ করবে না, এটা নিশ্চিয়ই আমরা আশা করবো।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শরিকদের সঙ্গে বিএনপির আসন সমঝোতার বৈঠক শুরু হবে বলে জানিয়েছেন নেতারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com