শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা
জিন্দাবাজার গোবিন্দ জিউ আখড়ায় হামলার ঘটনায় মামলা দায়ের

জিন্দাবাজার গোবিন্দ জিউ আখড়ায় হামলার ঘটনায় মামলা দায়ের

Oplus_131072

সবসময় ডেস্ক :::গত শনিবার সকাল ১১টার দিকে সিলেট শহরের জিন্দাবাজারস্থ ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোবিন্দ জিউ আখড়া মন্দিরে এক সাধারণ সভায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

জানা গেছে, আখড়ার কমিটি পুনর্গঠন ও বিগ্রহ পুনঃপ্রতিষ্ঠা সংক্রান্ত বিষয়ে সিলেটের বিভিন্ন সনাতনী সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে সভা চলাকালীন সময়ে, মন্দিরে ‘অবৈধভাবে বসবাসকারী’ জিতেন দেবনাথ, রাহুল দেবনাথ, শান্ত দেবনাথসহ ৭–৮ জন দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিকভাবে সভায় হামলা চালায়। এই হামলায় ঐক্যফ্রন্ট সিলেট মহানগরের সদস্য সচিব রাজিব কুমার দে রাজু সন্ত্রাসী রাহুল দেবনাথের দা-এর কুপে মারাত্মকভাবে আহত হন।

 

এছাড়া পূজা পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি মলয় পুরকায়স্থসহ আরও কয়েকজন প্রতিনিধি আহত হন। আহতদের সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পরপরই সিলেট কতোয়ালী থানায় হামলাকারী জিতেন দেবনাথ ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত পরিবার দীর্ঘদিন ধরে মন্দিরের দেবোত্তর সম্পত্তি অবৈধভাবে নিজেদের নামে দখলের পাঁয়তারা চালিয়ে আসছে। তারা বিভিন্ন সময় জাল কাগজপত্র তৈরি করে আদালতে একাধিক মামলা দায়ের করলেও তাতে পরাজিত হয়েছে। সম্প্রতি দেবোত্তর সম্পত্তি থেকে তাদের উচ্ছেদের কার্যক্রম শুরু হলে তারা প্রতিশোধমূলকভাবে এই হামলা চালায়।

 

সিলেটের বিভিন্ন সনাতনী সংগঠন ও নাগরিক সমাজ এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে, অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেন, ‘দেবতার সম্পত্তি ব্যক্তিগতভাবে ভোগ বা আত্মসাৎ করার অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। সমাজের সকল সনাতনী সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com