শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নির্বাচন বানচালের নানামুখী ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

নির্বাচন বানচালের নানামুখী ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

 

 

মির্জা ফখরুল বলেন, দেশে প্রয়োজনীয় যে সংস্কারের কথা আজকে বলা হয়, সেই সংস্কারের সূচনা করেছিলেন জিয়াউর রহমান। বিএনপি যে সংস্কারের কথা বলেছে বা ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে, তা জুলাই সনদে লিপিবদ্ধ করা উচিত। জিয়া তার সাড়ে তিন বছরের শাসনামলে বাংলাদেশে নতুন স্বনির্ভরতার পথ তৈরি করেছিলেন। এ সময় তারেক রহমানের দেয়া সংস্কারের কাজই ঐকমত্য কমিশন শুরু করে বলেও মন্তব্য করেন তিনি।

 

 

বিএনপি মহাসচিব বলেন, ভোট বানচালের চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না। কয়েকটি দল একজোট হয়ে ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। একটি রাজনৈতিক দল কয়েকটি ছোট দলকে নিয়ে জোট গঠন করেছে, যারা নির্বাচনের আগেই সরকারকে গণভোট আয়োজনের জন্য চাপ দিচ্ছে।

 

 

গণভোট ইস্যুতে দলীয় অবস্থান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি স্পষ্টভাবে জানিয়েছে—গণভোট হলে সেটি নির্বাচনের দিনই হতে হবে। দেশের মানুষ আর কোনো প্রহসনের সুযোগ দেবে না।

 

 

সমাবেশ শেষে নয়াপল্টন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি কাকরাইল, মালিবাগ, মৌচাক ও বাংলামোটর অতিক্রম করে কারওয়ানবাজারে এসে শেষ হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com