শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
সিলেটে ঘরে ঢুকে গৃহকর্তাকে কুপিয়ে হত্যা

সিলেটে ঘরে ঢুকে গৃহকর্তাকে কুপিয়ে হত্যা

রোববার (৯ নভেম্বর) ভোর ৫টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত হানাই তিনি ১নং লক্ষীপ্রাসাদ পূর্ব ইউনিয়নের ডাউকেরগুল গ্রামের বাসিন্দা।

 

জানা যায়, পাশ্ববর্তী ডাউকেরগুল গ্রামের মৃত ফরমান সর্দারের পুত্র ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিনের নেতৃত্বে ৭/৮ জন আব্দুল হান্নান হানাইকে তার বসত ঘরে হামলা চালিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। আশঙ্কাজনক অবস্থায় আব্দুল হান্নানকে তার স্বজনরা কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কতর্ব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের পরিবারের লোকজনের অভিযোগ, ডাকাতির উদ্দেশ্যে এসে আব্দুল হান্নানকে হত্যা করা হয়। তবে স্থানীয়রা জানিয়েছেন, পূর্ব বিরোধের কারণে এ ঘটপনা ঘটে থাকতে পারে।

 

নিতের স্ত্রী শিল্পী বেগম ও বড় ভাই আব্দুল মন্নান অভিযোগ, আব্দুল হান্নান তার ছেলে শাহরিয়ার আহমদকে প্রবাসে পাঠানোর জন্য সম্প্রতি জমি বিক্রি করে ১০ লক্ষ টাকা ঘরে রাখেন। শনিবার ভোর ৫টার দিকে টাকাগুলো লুটের উদ্দেশ্যে ডাউকেরগুল গ্রামের ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিন তাদের সহযোগী ৭/৮ জনদের সাথে নিয়ে আব্দুল হান্নানের বসত ঘরে প্রবেশ করে তাকে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে পিঠিয়ে ও কুপিয়ে হত্যা করে ১০ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।

 

তবে স্থানীয় অনেকের সাথে কথা বলে জানা গেছে, বছর খানেক পূর্বে জমি সংক্রান্ত বিরোধের মিমাংসা করতে গিয়ে আব্দুল হান্নান হানাই গংদের সাথে ডাকাত ফারুক আহমদের সংঘর্ষ হয়, এতে ফারুক আহমদ আহত হয়। এ ঘটনার জেরে আব্দুল হান্নানকে হত্যা করা হয়েছে।

 

এলাকার অনেকে জানান, একাধিক ডাকাতি ও হত্যা মামলায় যাবতজীবন কারাদন্ড প্রাপ্ত ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিন দীর্ঘ ২৫ বছর কারাভোগের পর প্রায় ৩ বছর পূর্বে মুক্তি পেয়ে এলাকায় আসেন।

 

এ ব্যাপারে ঢাকায় ট্রেনিং এ থাকা কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়ালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আব্দুল হান্নান হানাই হত্যাকান্ডের ঘটনার সংবাদ পাওয়ার পর থানা পুলিশের একাধিক টিম হত্যাকান্ডের সাথে জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com