শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
সিলেট-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন জমিয়ত নেতা শাহ হিফজুল

সিলেট-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন জমিয়ত নেতা শাহ হিফজুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনী মাঠে নামার ঘোষণা দিয়েছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের যুক্তরাজ্য শাখার সহ-সাধারণ সম্পাদক শাহ হিফজুল করীম।

 

যুক্তরাজ্য থেকে পাঠানো এক বার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ডিসেম্বর মাসে দেশে ফিরে তিনি সরাসরি নির্বাচনী মাঠে নামবেন এবং গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জনগণের সঙ্গে ঘরে ঘরে যোগাযোগ করবেন। তাঁর ভাষায়, “আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, ক্ষমতার জন্য নয়। জনগণের ভালোবাসাই আমার আসল শক্তি।”

 

শাহ হিফজুল করীম পূর্বে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবারও তিনি দলের মনোনয়ন প্রত্যাশা করেছিলেন, কিন্তু মনোনয়ন না পেয়ে জনগণের দাবিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 

তিনি বলেন, “আমার শুভাকাঙ্ক্ষী ও সমর্থকেরা প্রতিদিনই যোগাযোগ করছেন। সবাই বলছেন, এবার আপনিই এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করুন। জনগণের এই আহ্বানেই আমি স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

 

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের সাধারণ ভোটারদের মধ্যেও তাঁর প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, শাহ হিফজুল করীমের মাঠে নামা আসন্ন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে আরও প্রাণবন্ত করে তুলবে।

 

তিনি আশাবাদী কণ্ঠে বলেন, “জনগণের দোয়া ও সহযোগিতা পেলে আমি সিলেট-৬ আসন থেকে বিজয়ী হয়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নের নতুন দিগন্ত খুলে দিতে পারব।”

 

সারা দেশের ন্যায় সিলেট-৬ আসনেও জোরেসোরে বইছে নির্বাচনি হাওয়া। আসনটির দুই উপজেলা (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) প্রবাসী অধ্যুষিত হওয়ায় এ আসনের গুরুত্ব অন্যরকম।

 

ইতোমধ্যে বিএনপিসহ বড় সব দল অন্যগুলোর সঙ্গে সিলেট-৬ আসনেও নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। এরমধ্যে ধর্মভিত্তিক প্রাচীন রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী হলেন হাফেজ মাওলানা ফখরুল ইসলাম। তবে তাঁর ‘গলার কাঁটা হয়ে উঠেছেন’ প্রবাসী জমিয়ত নেতা শাহ হিফজুল করীম। তিনি ইতোমধ্যে সিলেট-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন। শীঘ্রই তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।

 

শাহ হিফজুল করীম জমিয়তে উলামায়ে ইসলামের যুক্তরাজ্য শাখার সহ-সাধারণ সম্পাদক।

 

জমিয়তের সিনিয়র এই নেতা জানান- ডিসেম্বরে তিনি দেশে আসবেন। প্রবাসে থাকলেও এরই মধ্যে তাঁর পক্ষে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জনসাধারণের সঙ্গে যোগাযোগ ও গণসংযোগ শুরু করে দিয়েছেন কর্মী-সমর্থকরা।

 

জানা গেছে, এর আগে শাহ হিফজুল করীম গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবার তিনি সিলেট- ৬ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দলের মনোনয়ন প্রত্যাশা করেছিলেন। কিন্তু মনোনয়ন না পেয়ে জনগণের ‘দাবি, ভালোবাসা ও প্রত্যাশাকে উপেক্ষা করতে না পেরে’ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 

প্রার্থিতার বিষয়ে শাহ হিফজুল করীম বলেন- ‘আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, ক্ষমতার জন্য নয়। জনগণের ভালোবাসাই আমার আসল শক্তি।’

 

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন- ‘জনগণের দোয়া ও সহযোগিতা পেলে আমি সিলেট-৬ আসন থেকে বিজয়ী হয়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নের নতুন দিগন্ত খুলে দিতে পারবো ইনশা আল্লাহ।’

 

এদিকে, গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলার কওমি ঘারানার বিভিন্ন ভোটারের সঙ্গে কথা হলে তারা জানান- দলীয় পলিসিতে হাফেজ মাওলানা ফখরুল ইসলামকে প্রার্থী দিয়েছে জমিয়ত। কিন্তু তাঁর থেকে সিনিয়র নেতা শাহ হিফজুল করীম স্বতন্ত্র প্রার্থী হলে পাল্টে যেতে পারে ভোটের হিসাব-নিকাশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com