রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
বিএনপি মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

বিএনপি মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

রোববার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ্ তমাল জরুরি পরিস্থিতিতে এই আদেশ জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শোডাউনকে ঘিরে দুই পক্ষের মুখোমুখি অবস্থান থেকে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতির অবনতির সম্ভাবনা থাকায় রোববার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সাঘাটা উপজেলা ও সংলগ্ন এলাকাজুড়ে ১৪৪ ধারা বলবৎ রাখা হয়েছে।

স্থানীয়রা জানায়, স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সহ-সভাপতি (বহিষ্কৃত) আলহাজ নাহিদুজ্জামান নিশাদ দুপুরে মোটরসাইকেল শোডাউনের প্রস্তুতি নিচ্ছিলেন। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী-সমর্থকরা মোটরসাইকেল নিয়ে শোডাউনে অংশ নিতে আসেন। পথে ডাকবাংলা ও হাপানিয়া এলাকাসহ কয়েকটি স্থানে তাদের আটকে মারধর ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

তবে নিশাদ সমর্থকদের দাবি, পূর্ব ঘোষণা অনুযায়ী শান্তিপূর্ণভাবে শোডাউনে যোগ দিতে যাওয়ার পথে তাদের ওপর হামলা করে মারধর করা হয়েছে। এতে অন্তত ১০ জন আহত এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

অভিযোগের বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী মো. ফারুক আলম সরকারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি। সাঘাটা উপজেলা বিএনপির স্থানীয় কোনো নেতাও এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

এদিকে, এ ঘটনার পর থেকে সাঘাটা উপজেলাসহ পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে ১৪৪ ধারা জারির পর বোনারপাড়া বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহল বাড়ানো হয়েছে। সাঘাটা থানার ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং টহল আরও জোরদার করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com