রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
বর্ণমালার মিছিলে ভাষার মাস বরণ

বর্ণমালার মিছিলে ভাষার মাস বরণ

সবসময় ডেস্ক :: হাতে উর্ধ্বে তুলে ধরা বর্ণমালা,কণ্ঠে ভাষা ও দেশের গান,সামনে বীর ভাষা শহিদের প্রতিকৃতি, মধ্যখানে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি আর সর্বপ্রথমে রয়েছে বিশাল আকৃতির জাতীয় পতাকা।এভাবেই ১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল এগারোটায় ঐতিহ্যবাহী সারদা স্মৃতি ভবন সম্মুখ থেকে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর আয়োজনে শুরু হয় মহান ভাষার মাস বরণে বর্ণমালার মিছিল।

নগরীর প্রধান সড়ক পদক্ষিন করে বর্ণমালার মিছিল গিয়ে শেষ হয় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।বর্ণমালার মিছিলকে নৃত্যগীতে বরণ করে নেয় ছন্দ নৃত্যালয়ের শিল্পীবৃন্দ।

বর্ণমালার মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। মিছিল শুরুর পূর্বে বর্ণমালার মিছিলের উদ্বোধন ঘোষণা করেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।

সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ এর পরিচালনায় সংক্ষিপ্ত অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোবারক হোসেন,সাংস্কৃতিক ব্যক্তিত্বে বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আজাদ,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শামসুল আলম সেলিম, আবৃত্তি সমন্বয় পরিষদের সহসভাপতি মোকাদ্দেস বাবুল, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, পরিচালক অনুপ কুমার দেব, পরিচালক অর্ধেন্দু কুমার দাশ, তথ্যচিত্র নির্মাতা ও নাট্যজন নিরঞ্জন দে যাদু, নাট্যজন শামসুল বাসিত শেরো, উদীচী শিল্পী গোষ্ঠী সিলেট এর সভাপতি এনায়েত হোসেন মানিক, নাট্যজন খোয়াজ রহিম সবুজ, সংস্কৃতিজন সন্তু চৌধুরী, বিপ্লব শ্যাম পুরকায়স্থ সুমন,লেখক অপুর্ব শর্মা, নাট্যজন হুমায়ুন কবির জুয়েল, আবৃত্তি শিল্পী নাজমা পারভীন, ইনোভেটর নির্বাহী সঞ্চালক প্রণব কুমার দেব,পুঁথি শিল্পী খোকন ফকির,নাট্য সংগঠক এখলাছ আহমেদ তন্ময়,ধ্রুব জ্যোতি দে, তন্ময় নাথ তনু, রেজাউল করিম রাব্বি, আশরাফুল ইসলাম অনি প্রমুখ।বর্ণমালার মিছিলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন,আমি খুবই অনুপ্রাণিত ও আনন্দিত, সিলেট অত্যন্ত সাংস্কৃতিক সমৃদ্ধ অঞ্চল, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট, সিলেটের সাংস্কৃতিক আন্দোলনে অতি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে, তিনি বলেন,সংস্কৃতির শক্তি দিয়ে সকল অপসংস্কৃতি কে দূর করতে হবে।মেয়র বলেন,ভাষা ও সংস্কৃতি রক্ষায় সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।তিনি সকল ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

উদ্বোধকের বক্তব্যে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, আমরা গর্বিত জাতি,আমাদের নিজেদের ভাষা জন্য লড়াই করে মাতৃভাষার দাবি আদায় করেছি। লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। তিনি বলেন,সংস্কৃতির প্রসারে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছেন।

 

বিজ্ঞপ্তি/অ.নে-০১

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com