সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মানুষ ভাবে টাকা থাকলেই সবকিছু পাওয়া যায়।

মানুষ ভাবে টাকা থাকলেই সবকিছু পাওয়া যায়।

দিপু সিদ্দিকী :::: মানুষ ভাবে টাকা থাকলেই সবকিছু পাওয়া যায়। সুযোগ, সামর্থ্য, পরিবেশ- সব মিললে নাকি হজ্ব- উমরাহ করা সহজ। কিন্তু বাস্তবতা হলো, আল্লাহর ঘরের সফর কখনোই শুধু সামর্থ্যনির্ভর নয়; বরং এটি এক বিশেষ যাত্রা, যেখানে যোগ দেওয়ার অনুমতি মেলে কেবল সেই মানুষদের, যাদের আল্লাহ নিজ হাতে ডাকেন।

হজ্ব-উমরাহ নিয়ে ভাবলেই চোখে ভেসে ওঠে তাওয়াফরত মানুষের ঢেউ- কেউ সাদা কাপড়ে মুড়িয়ে এসেছে দুনিয়ার প্রান্ত থেকে, কেউ আবার এসেছে জীবনভর করা পাপের বোঝা কাঁধে নিয়ে। আমি নিজ চোখে দেখেছি এমন কিছু মানুষকে, যাদের শরীর ট্যাটুতে ভরা, যাদের অতীত হয়তো সমাজের কাছে অবমাননার প্রতীক। অথচ সেই মানুষগুলো কাবার সামনে দাঁড়িয়ে কাঁদছে- যেখানে দাঁড়িয়ে কাঁদার “যোগ্যতা” দুনিয়া তাদের দিতে চায়নি। কিন্তু আল্লাহ দিয়েছেন। সমাজের মানদণ্ডে তারা জায়গা পাওয়ার মতো ছিল না; অথচ আল্লাহর দরবারে তারা সম্মানিত অতিথি।

 

 

আবার দেখেছি এমন লোককেও, যাদের মুখে-চেহারায় দারিদ্র্যের চিহ্ন স্পষ্ট। পুরনো কাপড়, ক্ষয়ধরা স্যান্ডেল, ভাষা জানে না, রাস্তাঘাট বোঝে না- তবুও কোনো অদৃশ্য হাত তাদের পৌঁছে দিয়েছে হারাম শরিফে। দুনিয়ার বিচারে তারা অসহায়; কিন্তু আল্লাহর দরবারে তারা বাছাই করা মানুষ। কারণ আল্লাহর ঘরে দাঁড়ানোর সম্মান কেবল ধনীদের নয়- এটি সেই মানুষদের, যাদের নিয়ত, চোখের পানি আর হৃদয়ের ডাকে আকুলতা থাকে।

 

 

অন্যদিকে, আমরা প্রায়ই দেখি- অনেকে আছেন যাদের টাকার কমতি নেই, সুযোগও প্রচুর। বিদেশ ঘুরে বেড়ান, নতুন গাড়ি কেনেন, বিলাসী জীবনযাপন করেন; অথচ জীবনে একবারও হজ্ব-উমরাহ করতে পারেননি। বাধাও নেই, সময়ও আছে-তবুও কেন তারা যান না? উত্তর একটাই-এখানে টাকা নয়, সিদ্ধান্ত নয়; আল্লাহ যাকে কবুল করেন, সে-ই যায়।

 

 

কুরআনে আল্লাহ বলেছেন-

 

“যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিযিক দেন যেখান থেকে সে ধারণাও করে না।”

– (সূরা আত-তালাক 65:2-3)

 

হজ্ব-উমরাহর খরচও রিযিকের অংশ। আর রিযিক তিনি যাকে চান, তাকেই দেন।

 

রাসুলুল্লাহ ﷺ আরও বলেছেন-

দোয়া হলো মুমিনের অস্ত্র।”- (তিরমিজি)

 

অর্থাৎ দোয়া করলে পথ খুলবেই- যেখান থেকে আপনি কল্পনাও করেন না।

 

 

কিন্তু কত মানুষ টাকা থাকা সত্ত্বেও সারাজীবন যেতে পারেন না! আবার কত দরিদ্র মানুষ একদিন চলে যান মক্কা মদিনায়।

 

এটাই আল্লাহর ব্যবস্থা- নিয়ত সঠিক হলে পথ অসম্ভব হলেও খুলে যায়।হজ্ব-উমরাহর সফর টাকা দিয়ে কেনা যায় না, ভাষা দিয়ে শেখা যায় না, শক্তি দিয়ে অর্জন করা যায় না।

এটা একটি ডাক-আর সেই ডাক আসে কেবল আল্লাহর পক্ষ থেকে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com