রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
সিলেটে বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহের সম্প্রসারণ ‘শীর্ষক কর্মশালা

সিলেটে বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহের সম্প্রসারণ ‘শীর্ষক কর্মশালা

Oplus_131072

সবসময় ডেস্ক ::: বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) সদস্য, বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির মহাসচিব এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের প্রফেসর ড. এ এস এম গোলাম হাফিজ বলেছেন, কৃষি বিজ্ঞানীদের নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি তা মাঠ পর্যায়ে পৌঁছে দিতে হবে। তিনি বলেন, আমাদের দেশে দিন দিন কৃষি জমির পরিমাণ কমছে এ কারণে শস্যের নিবিড়তা বাড়াতে হবে।

 

 

তিনি আরো বলেন, এখন পর্যন্ত ২২টি ফসলের ১৩৮টি জাত আবিস্কার করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)। কৃষকদের সুবিধার্থে অধিক ফলন পেতে এসব প্রযুক্তি ও জাত মাঠ পর্যায়ে আরো বেশি সম্প্রসারণ করা প্রয়োজন। তিনি বিনা উদ্ভাবিত এসব জাত ও প্রযুক্তি বিষয়ে বিজ্ঞানী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের একত্রে কাজ করার আহ্বান জানান।

 

 

বুধবার বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), সুনামগঞ্জ এর আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর(ডিএই) সিলেট অঞ্চলের সহযোগিতায় ‘সুনামগঞ্জ ও সিলেট জেলায় বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহের সম্প্রসারণ এবং বিদ্যমান শস্যবিন্যাসে অন্তর্ভুক্তিকরণে করণীয় ‘ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

ডিএই’র অতিরিক্ত পরিচালক ড. মো. মোশাররফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আঞ্চলিক কর্মশালা ও কর্মকর্তা প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা’র পরিচালক (গবেষণা) ড. মো. হোসেন আলী, ডিএই’র প্রকল্প পরিচালক ড. কে এম বদরুল হক এবং বিনা’র উদ্যানতত্ত্ব বিভাগের প্রধান এবং পিএসও ড. মোহাম্মদ নুরুন -নবী মজুমদার।

 

 

বিনা’র এসও মো. ফরহাদ হোসেনের উপস্থাপনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিনা’র উপকেন্দ্র, সুনামগঞ্জ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মানিক এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক এবং পিএসও ড.মো. মাহবুবুল আলম তরফদার।

 

 

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, সিলেটে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি), বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই), মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই), ডিএইসহ বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, কর্মকর্তা ও কৃষক প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

 

 

কর্মশালায় বক্তারা বলেন, সিলেট অঞ্চলের অনাবাদি জমি চাষের আওতায় আনার পাশাপাশি শস্যের নিবিড়তা বাড়ানো এবং নতুন নতুন জাত ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের খাদ্য ঘাটতি পূরণে সকলের কার্যকরী ভূমিকা রাখতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com